শ্রীলঙ্কার খেলোয়াড়দের প্রশ্ন: বাংলাদেশের খেলোয়াড়দের কী খাওয়ানো হয়
· Prothom Alo

শুধু মাঠের ফলই নয়, বাংলাদেশের ফুটবলারদের গতি ও খেলার ধরনও নজর কেড়েছে প্রতিপক্ষের। শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয়ের পর এমনই এক অভিজ্ঞতার কথা জানালেন বাংলাদেশ দলের কোচ টমাস ডুলি। ম্যাচ শেষে শ্রীলঙ্কার কয়েকজন খেলোয়াড় বাংলাদেশের ড্রেসিংরুমে গিয়ে কোচ ও ফুটবলারদের সঙ্গে কথা বলেছেন। তাঁদের কৌতূহল ছিল, বাংলাদেশের খেলোয়াড়দের কী খাওয়ানো হয়!
Visit sport-tr.bet for more information.
আজ কিংস অ্যারেনায় অনুশীলনের আগে সংবাদমাধ্যমকে ঘটনাটি জানিয়েছেন ডুলি। তাঁর কথায়, ‘ম্যাচের পর শ্রীলঙ্কার চার-পাঁচজন খেলোয়াড় আমাদের কাছে এসেছিল। তারা বলছিল, ব্যাপারটা দারুণ! তোমরা খেলোয়াড়দের কী খাওয়াও? তাদের কথা ছিল, আমাদের একজন দ্রুতগতির খেলোয়াড় মাঠ থেকে উঠে যাচ্ছে, আরেকজন নামছে, যে আগের জনের চেয়েও দ্রুত!’
বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ টমাস ডুলিশ্রীলঙ্কার খেলোয়াড়দের এই প্রশংসায় খুশি ডুলি। বাংলাদেশের আক্রমণভাগের খেলোয়াড়দের গতি ও সামর্থ্যের স্বীকৃতি হিসেবেই দেখছেন বিষয়টিকে। তবে তাতে আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন। কারণ, সামনে যে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা।
আগামীকাল রাত সাড়ে আটটায় জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
সাফের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে চার গোলের জয় আক্রমণভাগ নিয়ে ডুলির আত্মবিশ্বাস বাড়িয়েছে। তবে দলে স্বীকৃত নাম্বার নাইন বা প্রকৃত স্ট্রাইকারের অভাব নিয়ে যে আলোচনা আছে, সেটিকে খুব বেশি গুরুত্ব দিতে চান না তিনি। তাঁর বিশ্বাস, গোল করার জন্য নির্দিষ্ট একজন স্ট্রাইকারের ওপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন নেই। ডুলির ভাষায়, ‘গোল করার জন্য একজন নির্দিষ্ট স্ট্রাইকারের ওপর নির্ভর করতে হবে, এমন কোনো কথা নেই।’
ভুটানের বিপক্ষে হামজা চৌধুরী খেললে বাংলাদেশ আরও বেশি গোল পেতে পারত বলেও মনে করেন কোচ। বলেছেন, ‘হামজা ওই ম্যাচে থাকলে হয়তো এক-দুটি, এমনকি তিনটি গোলও করতে পারত। তার তিনটি সুযোগ এসেছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি।’
তবে পাকিস্তানকে নিয়ে বেশ সতর্ক ডুলি। তাঁর চোখে, এই মুহূর্তে পাকিস্তানই বাংলাদেশের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। কারণ হিসেবে এশিয়ান কাপে ফিলিপাইন ও ভিয়েতনামের বিপক্ষে দলটির ভালো ফল এবং ইউরোপে খেলার অভিজ্ঞতাসম্পন্ন পাঁচজন বিদেশি ফুটবলারের কথা উল্লেখ করেছেন তিনি। ডুলির সতর্কবার্তা, ‘পাকিস্তান হয়তো এখন আমাদের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। এশিয়ান কাপে ফিলিপাইন ও ভিয়েতনামের বিপক্ষে তারা ভালো ফল করেছে। বিদেশ থেকে আসা পাঁচজন খেলোয়াড়ের ইউরোপে খেলার অভিজ্ঞতা আছে। তাই তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।’
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম গোলটি এসেছে শমিত সো
পাকিস্তান ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে অবশ্য কিছু দুশ্চিন্তাও আছে। সাদ উদ্দিনের অনুপস্থিতি তার একটি। ডান প্রান্তে রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ফুটবলার। তাঁর জায়গায় কাকে খেলানো হবে, সেটি এখনো ঠিক করেননি ডুলি।
তপু বর্মণ, সোহেল রানা ও বিশ্বনাথ ঘোষের খেলার সম্ভাবনা নিয়েও কথা বলেছেন বাংলাদেশ কোচ। তপুকে নিয়ে আশার খবর দিয়েছেন তিনি, ‘তপু এখন আমাদের সঙ্গে অনুশীলন করছে। তার পায়ে কোনো ব্যথা নেই। সে নিজেও বলেছে, স্বাভাবিক বোধ করছে। প্রয়োজন হলে সে খেলতে পারবে। এটা ভালো খবর।’