কালামুখী

· Prothom Alo

মামুদপুর গ্রামে সন্ধ্যা নামছে। বর্ষাকাল; দুপুরে অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে; সারা আকাশ এখনো মেঘে মেঘে কালো হয়ে আছে। আছরাঙ্গা দিঘির পুব পাড়ে শানবাঁধানো ঘাটে বসে চার বন্ধু গল্পগুজব করছে। হঠাৎ ফজলুর চোখ গেল দিঘির উত্তর পাড়ে বড় বটগাছটার দিকে; তার নিচে এক পায়ে ভর দিয়ে অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে কালামুখী। বিস্ময়ে ফজলুর দম বন্ধ হয়ে গেল, বড় বড় চোখে সে তাকিয়ে রইল। মেয়েটির কুচকুচে কালো কপালে
বিরাট এক লাল টিপ, যেন ঘন অন্ধকারে একটা চিতা জ্বলছে। কোমর পর্যন্ত ঘন কালো চুল
বাতাসে উড়ছে।
মান্নান ফজলুর একটা হাত ধরে ঝাঁকুনি দিয়ে বলে, ‘কী রে, কী হলো তোর? পাত্থর হয়া গেলু নাকি?’
ফজলু ভয়ার্ত কণ্ঠে ফিস ফিস করে বলে, ‘কালামুখী!’
কালাম দাঁত বের করে ফজলুর দিকে তাকায়, বলে, ‘কী রে? কী উল্টা-পাল্টা বকিচ্ছু! কালামুখী আসপে কোন্টে থিনি? মাগি ত এক বচ্ছর আগেই মরে ভূত!’
ফজলু ভুতুড়ে গলায় বলে, ‘না! কালামুখী মরেনি রে! ওই দ্যাখ তোরা, বটগাছের তলাত খাড়া হয়া আছে।’
বন্ধুদের চোখ ছুটে যায় সেই বটগাছের তলায়। চারপাশের ঘন ঝোপঝাড়ে জায়গাটা অন্ধকার হয়ে আছে। কারও কিছুই চোখে পড়ে না।
মান্নান বলে, ‘কোন্টে? হামি তো কিছু দেখপার পাচ্ছি না!’
কালামও বলে যে সে–ও কিছু দেখতে পাচ্ছে না। সাইদুরও বলে একই কথা। ফজলু দাঁতে দাঁত পিষে তাদের বলে, ‘তোরাই শালা মরে ভূত হয়া গেছু! জলজ্যান্ত মানুষটাক দেকপার পাচ্ছু না? ওই দ্যাখ, বটগাছের তলাত চিতা জ্বলিচ্ছে!’
সবাই আবার সেদিকে তাকায়।
কালাম প্রায় আর্তনাদ করে ওঠে, ‘ও রে বাপ রে! সত্যিই তো কালামুখী!’
সাইদুর বিস্মিত কণ্ঠে বলে, ‘মাগি তালে মরেনি?’
মান্নান বলে, ‘না না, মরেনি!’
সবাই একসঙ্গে বলে ওঠে, ‘মরেনি! কালামুখী মরেনি!’
কালামুখী সাক্ষাৎ দৈত্যের মতো আছরাঙ্গা দিঘির উত্তর পাড়ে বড় বটগাছটার নিচে দাঁড়িয়ে আছে।

দুই
এক হেমন্তে ধান কাটা আর মাড়াইয়ের কাজের জন্য সদ্য বিবাহিত এক দম্পতি মঙ্গাপীড়িত এলাকা রংপুরের কুড়িগ্রাম থেকে জয়পুরহাট জেলার মামুদপুর গ্রামে আসে। সহায়-সম্বলহীন দুজন এই গ্রামের আছরাঙ্গা দিঘির পাড়ে গাছের ডালপালা দিয়ে একটা ঝুপড়িঘর তৈরি করে। দুজন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রামের বিভিন্ন বাড়িতে কাজ করে। রাত হলে কাজ শেষে ঝুপড়িতে ফিরে ঘুমায়। কয়েক বছর পরে ওদের ঘরে জন্ম নেয় একটি মেয়ে। ওরা ওর নাম রাখে রাশেদা। কিন্তু মেয়েটির গায়ের রং কুচকুচে কালো কয়লার মতো বলে গ্রামবাসীর মুখে মুখে তার নাম হয় কালামুখী। রাশেদা নামটি চাপা পড়ে যায়।
বছরের পর বছর গড়াতে থাকে। কালামুখীর বয়স যখন ছয় বছর, তখন ওর মা কদিনের জ্বরে মারা যায়। ওর বাবা এক মেয়েকে বিয়ে করে চলে যায় অন্য গ্রামে। কালামুখী একলা রয়ে যায়। কারও গাছের উঁচু মগডালে চড়ে ফলমূল পাড়তে হবে, কিন্তু চড়বে কে? কালামুখীর ডাক পড়ে। কালামুখী একগাল হেসে তরতর করে উঠে যায় উঁচু গাছের মগডালে। গাছের ফলমূল খায়, কারও ফলমূল পেড়ে দেওয়ার বিনিময়ে ভাত খেতে পায়; কেউ কেউ অল্প কিছু টাকাপয়সাও দেয়। সে দিঘিতে ডুব দিয়ে মাছ ধরে, ঝুপড়িঘরের সামনে ইট দিয়ে বানানো চুলায় রান্না করে।
এভাবে সময় গড়ায়, কালামুখী বড় হতে থাকে। এগারো-বারো বছরেই সে বেশ ডাগর
হয়ে ওঠে। সাজগোজের খুব শখ তার; কুচকুচে কালো বলেই হয়তো সে সেজেগুজে সুন্দর
হতে চায়।

Visit freshyourfeel.com for more information.

এক হেমন্তে ধান কাটা আর মাড়াইয়ের কাজের জন্য সদ্য বিবাহিত এক দম্পতি মঙ্গাপীড়িত এলাকা রংপুরের কুড়িগ্রাম থেকে জয়পুরহাট জেলার মামুদপুর গ্রামে আসে। সহায়-সম্বলহীন দুজন এই গ্রামের আছরাঙ্গা দিঘির পাড়ে গাছের ডালপালা দিয়ে একটা ঝুপড়িঘর তৈরি করে। দুজন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রামের বিভিন্ন বাড়িতে কাজ করে। রাত হলে কাজ শেষে ঝুপড়িতে ফিরে ঘুমায়। কয়েক বছর পরে ওদের ঘরে জন্ম নেয় একটি মেয়ে। ওরা ওর নাম রাখে রাশেদা।

আরও কয়েক বছর পরে এক রাতে ফজলু, কালাম, মান্নান আর সাইদুর কালামুখীকে ফুসলিয়ে, টাকার লোভ দেখিয়ে গ্রামের শেষ প্রান্ত দিয়ে বয়ে চলা তুলসীগঙ্গা নদীর পাড়ে নিয়ে যায়। নদীর পাড় দিতে হাঁটতে হাঁটতে গ্রাম ছেড়ে বেশ খানিকটা দূরের সেতুর ওপরে উঠে দাঁড়ায়। ধু ধু প্রান্তরের বুক চিরে বয়ে চলা নদীটির ওপরের নির্জন সেতুটির এক পাশে ওরা মাঝরাত অব্দি কালামুখীকে নিয়ে কাটায়। তারপর যখন ঘরে ফেরার পথ ধরে, তখন বিধ্বস্ত শরীর নিয়ে কালামুখী ওদের পথ রোধ করে দাঁড়ায়, টাকা চায়। হুমকি দেয়, টাকা না দিলে সে চেয়ারম্যানের কাছে বিচার দেবে।
গরিব চাষিদের অকর্মা ছেলেগুলো দিনমান আড্ডাবাজি করে কাটায়; ওদের পকেটে কানাকড়িও নেই। কালামুখীর দাবি ওরা মেটাবে কী করে?
মান্নান একটু পেছনে সরে এসে ফজলুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, ‘গায়ের জোরে তো মাগির সাথে পারা যাবে না, কী করা যায়?’ ফজলু কোনো বুদ্ধি পায় না। বলে, ‘চিয়ারমিনের কাছে বিচার দিলে হামরা কিন্তুক এক্কিবারে ফাঁসে যামো!’
মান্নান কালামুখীর কাছে গিয়ে খুব নরম গলায় বলে, ‘ট্যাকা তো তুই পাবুই। সিডা তো তোক হামরা আগেই বলিছি। তার আগে এডা কাম করা লাগবে। দুই শ ট্যাকা পাবু।’
দুই শ টাকা! জীবনে এত টাকা কালামুখী কখনো দেখেনি। টাকার লোভে চকচক করে ওঠে তার দুই চোখ। সে জিজ্ঞেস করে, ‘কী কাম?’
সাইদুর বলে, ‘শোন, তুই তো আছরাঙ্গা
দিঘি সাঁতরে সবার আগে পার হওয়া পারিস। তুই এই বিরিজের এলিংয়ের ওপর উঠে বসা পারবু? যদি পারিস, তালে তোক এখনই দুই শ টাকা দেমো।’
যে মেয়ে আকাশছোঁয়া গাছে তরতর করে উঠে যেতে পারে, তার কাছে এই এক মানুষসমান উঁচু রেলিংয়ে ওঠা কোনো ব্যাপার? কালামুখী মুহূর্তেই সেতুটির ডান পাশের রেলিংয়ের ওপরে উঠে বসে; দুই পা দোলাতে দোলাতে বলে, ‘এখন ট্যাকা দে।’
সেতুর নিচে শ্রাবণের ভরা নদী বড় বড় ঢেউ তুলে বয়ে যাচ্ছে। সেদিকে তাকিয়ে কালামুখীর বুকটা কেঁপে ওঠে!
তখনই ঝপাৎ করে একটা শব্দ হয়; চার বন্ধুর হাসির শব্দের সঙ্গে সে শব্দ মুহূর্তেই মিলিয়ে যায়।
গ্রামের লোকেরা কয়েক দিন কালামুখীর দেখা না পেয়ে ভাবে, সে হয়তো কোনো মরদের হাত ধরে পালিয়েছে; ঠিক তার বাপের মতো। দিনে দিনে সবাই কালামুখীর কথা ভুলে যায়।

সেতুর নিচে শ্রাবণের ভরা নদী বড় বড় ঢেউ তুলে বয়ে যাচ্ছে। সেদিকে তাকিয়ে কালামুখীর বুকটা কেঁপে ওঠে! তখনই ঝপাৎ করে একটা শব্দ হয়; চার বন্ধুর হাসির শব্দের সঙ্গে সে শব্দ মুহূর্তেই মিলিয়ে যায়।গ্রামের লোকেরা কয়েক দিন কালামুখীর দেখা না পেয়ে ভাবে, সে হয়তো কোনো মরদের হাত ধরে পালিয়েছে; ঠিক তার বাপের মতো। দিনে দিনে সবাই কালামুখীর কথা ভুলে যায়।

তিন
বছর ঘুরে আবার এসেছে বর্ষা। আজ সন্ধ্যায় কালামুখীর দেখা পেয়ে চার বন্ধু চঞ্চল হয়ে ওঠে। দিঘির পাড় ধরে হাঁটতে হাঁটতে ওরা কালামুখীর সামনে এসে দাঁড়ায়। কালামুখী ওদের ইশারায় কাছে ডাকে। ওরা সেই ইশারায় দিশাহারা হয়ে ছুটে গিয়ে কালামুখীকে জাপটে ধরতে চায়।
কিন্তু ওরা কালামুখীর নাগাল পায় না। খিলখিল করে হাসতে হাসতে কালামুখী শরীরে ঢেউ তুলে হেঁটে চলে নদীর দিকে। তার পিছু পিছু ছোটে চার বন্ধু। আকাশে একফালি চাঁদ কালো মেঘের আড়ালে হারিয়ে যেতে যেতে যেন ছুটন্ত কালামুখীকে দেখার চেষ্টা করছে। কালামুখী যেন একটা বিষাক্ত সাপ, ওদের ছোবল মেরে ফণা তুলে শরীর দুলিয়ে দুলিয়ে ছুটছে। সেই বিষের যন্ত্রণায় চার বন্ধু ছটফট করছে আর ছুটছে।
কাছে কোথাও শিয়াল ডেকে ওঠে। ফজলু ভয়ার্ত গলায় বন্ধুদের বলে, ‘এডা মানুষ লয় রে! এটা কালামুখী লয়! এডা ওই জিনিস!’
ফজলু জিন-ভূতের কথা মুখ ফুটে বলতে ভয় পাচ্ছে, তার বন্ধুরা ভাবে। মান্নান তাকে ধমক দিয়ে বলে, ‘শালা ভেড়া! খালি ভয় পাস!’
কালাম থেমে গিয়ে বলে, ‘ফজলুর কথাই ঠিক রে! এডা কালামুখী লয়! কালামুখীই যদি হোবে, তালে ইংকা ভ্যানিশ হয়া যাওছে ক্যাংকা করে?’
কালামের কথায় সায় দিয়ে সাইদুর বলে, ‘এক্কিবারে ঠিক কতা! ওডা মানুষ লয় রে, মানুষ এইভাবে ভ্যানিশ হওয়া পারে না।’

কিন্তু ওরা কালামুখীর নাগাল পায় না। খিলখিল করে হাসতে হাসতে কালামুখী শরীরে ঢেউ তুলে হেঁটে চলে নদীর দিকে। তার পিছু পিছু ছোটে চার বন্ধু। আকাশে একফালি চাঁদ কালো মেঘের আড়ালে হারিয়ে যেতে যেতে যেন ছুটন্ত কালামুখীকে দেখার চেষ্টা করছে। কালামুখী যেন একটা বিষাক্ত সাপ, ওদের ছোবল মেরে ফণা তুলে শরীর দুলিয়ে দুলিয়ে ছুটছে। সেই বিষের যন্ত্রণায় চার বন্ধু ছটফট করছে আর ছুটছে।

‘শালারা চামচিকার দল!’ ধমকের সুরে
বলে ওঠে মান্নান, ‘থাক তোরা। কিন্তু মুই
ছাড়মু না। আজ মুই মাগিক পাকড়াও করেই ছাড়মু।’
মান্নান বাতাসের বেগে ছুটন্ত কালামুখীর পেছনে পেছনে দৌড়াতে শুরু করে। অন্য তিনজন তার কথায় লজ্জা পেয়ে যায়। ওরা যে ভীরু–কাপুরুষ নয়, এটা প্রমাণ করার জন্যই
যেনবা মান্নানের সঙ্গে তাল মিলিয়ে ছুটতে
শুরু করে।
বর্ষার ভরা নদীর পাড় ধরে ছুটতে ছুটতে কালামুখী সেই সেতুর ওপরে উঠে দাঁড়ায়। চারদিকে উথালপাথাল বাতাস বইছে। সে বাতাসে নদী ফুঁসে ফুঁসে উঠছে। গর্জন করতে করতে ছুটে চলেছে তুলসীগঙ্গা নদী।
তারপর মেঘগুলো সরে গিয়ে ফরসা হয়ে ওঠে আকাশ। সে আকাশে আবার জেগে ওঠে চাঁদ, কালামুখীর মুখের দিকে তাকিয়ে চাঁদ যেন হাসতে থাকে। কালামুখী সেতুর রেলিং ধরে দাঁড়ায়, তারপর ওদের দিকে তাকিয়ে খিলখিল শব্দে হেসে ওঠে। নীরব নির্জন রাতের প্রান্তরে তার হাসির প্রতিধ্বনি বাজতে থাকে।
তারপর নদীর বুক থেকে কয়েকটা ঝুপঝাপ শব্দ উঠে আসে।

Read full story at source