কিছু পাখি অন্য প্রাণীর ডাক নকল করে কেন

· Prothom Alo

কিছু পাখি জীবনের প্রথম বছরেই নিজ প্রজাতির ডাক ও গান শিখে নেয়। কিন্তু মকিংবার্ডের মতো পাখি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নতুন নতুন ডাক ও গান শিখতেই থাকে। উত্তর আমেরিকার ‘নর্দান মকিংবার্ড’ প্রায় ২০০টি পর্যন্ত ডাক ও গান শিখতে পারে। এরা এদের আশপাশের অন্যান্য পাখি, গাড়ির অ্যালার্ম কিংবা পুরোনো দরজার কিচকিচ শব্দও অবিকল নকল করতে পারে।

বিজ্ঞানীদের একটি ধারণা হলো, স্ত্রী মকিংবার্ডরা এমন পুরুষ পাখিদের বেশি পছন্দ করে, যারা অনেক বেশি গান গাইতে পারে। অন্য পুরুষদের পেছনে ফেলতে তাই পুরুষ মকিংবার্ডরা খুব দ্রুত চারপাশের নানা শব্দ শিখে নিজেদের গানের তালিকায় যোগ করে। নানা রকম গান গাওয়ার অর্থ হলো পুরুষ পাখিটি বয়সে বড় এবং কঠিন পরিবেশে টিকে থাকার ক্ষমতা এর অনেক বেশি।

Visit asg-reflektory.pl for more information.

এই ভালো গুণ বা টিকে থাকার ক্ষমতা এর ছানাদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। তাছাড়া বয়সে বড় পুরুষ পাখি বাচ্চা লালন-পালনে বেশি অভিজ্ঞ হয় এবং সহজেই বেশি খাবার জোগাড় করতে পারে। আমেরিকার টেক্সাস রাজ্যে একটি গবেষণায় দেখা গেছে, যেসব মকিংবার্ডের গানের তালিকা যত বড়, এদের থাকার জায়গাও তত সুন্দর ও সমৃদ্ধ হয়। এসব এলাকায় প্রচুর পোকামাকড়, বন্য আঙুর এবং পারসিমন ফলের মতো খাবার পাওয়া যায়।

কিছু গবেষকের মতে, মকিংবার্ডরা অন্য পাখির গান নকল করে সেই প্রজাতিকে ভয় দেখায়, যাতে অন্যরা ওদের এলাকায় না আসে। তবে এই বিষয়টি এখনো পুরোপুরি পরীক্ষা করে দেখা হয়নি।

বিরল পাখি ভুজঙ্গের নাম সাপের নামে কেনলাইরবার্ড

বিশ্বজুড়ে বিখ্যাত কিছু অনুকরণকারী পাখি

উত্তর আমেরিকায় নর্দান মকিংবার্ড সবচেয়ে বিখ্যাত অনুকারী পাখি। তবে অন্য মহাদেশেও এমন অনেক পাখি আছে। অস্ট্রেলিয়ার ‘লাইরবার্ড’ এবং দক্ষিণ আমেরিকার ‘লরেন্স থ্রাশ’। আবার ইউরোপের ‘মার্শ ওয়ারব্লার’ নামের পুরুষ পাখিগুলো শীতে আফ্রিকায় গিয়ে অন্য প্রজাতির পাখির ডাক শেখে। ইউরোপে ফিরে বংশবৃদ্ধির সময় স্ত্রী পাখিদের ডাকতে এরা এই বৈচিত্র্যময় ডাক ব্যবহার করে।

আফ্রিকার ‘ইন্ডিগোবার্ড’ পাখিও অন্য পাখির ডাক নকল করে, তবে সম্পূর্ণ আলাদা কারণে। এরা ‘ব্রুড পরজীবী’, অর্থাৎ নিজেদের বাসায় ডিম না পেড়ে অন্য পাখির বাসায় ডিম পাড়ে। ভিলেজ ইন্ডিগোবার্ড ডিম পাড়ে ‘রেড-বিলড ফায়ারফিঞ্চ’ পাখির বাসায়। ছোট ইন্ডিগোবার্ড ছানারা ফায়ারফিঞ্চের খাবারের জন্য ডাকার শব্দ অবিকল শিখে নেয়। ফলে পালক মা-বাবা এদের নিজেদের ছানা ভেবে ভুল করে এবং চিনে বের করে তাড়িয়ে দিতে পারে না। বড় হওয়ার পর পুরুষ ইন্ডিগোবার্ডগুলোও এই পালক মা-বাবার ডাক অনুকরণ করে।

হাতি কিংবা ড্রিল মেশিনের চেয়েও জোরে শব্দ করতে পারে যে পাখিব্লু জে পাখি

বিপদ থেকে বাঁচতে অন্য পাখির ডাক নকল

থিক-বিলড ইউফোনিয়া নামের একটি নিওট্রপিকাল বা উষ্ণ অঞ্চলের পাখি যখন বিপদে পড়ে, তখন সে অন্য প্রজাতির পাখির বিপদের ডাক নকল করে। বাসা হুমকির মুখে পড়লে এরা এই চতুর কৌশল ব্যবহার করে। এই নকল ডাক শুনে অন্য প্রজাতির পাখিরা সাহায্যের জন্য ছুটে আসে এবং শিকারি প্রাণীকে তাড়িয়ে দিতে সাহায্য করে।

এমন অনেক পাখি আছে, যাদের সাধারণত নকল করার স্বভাব নেই, তবে এরাও মাঝেমধ্যে অন্য পাখির ডাক শিখে নেয়। ব্লু জে পাখি রেড-টেইলড, রেড-শোল্ডারড ও ব্রড-উইন্ডেড বাজপাখির ডাক হুবহু নকল করতে পারে। তবে এরা কেন এমন করে, তার সঠিক কারণ এখনো বিজ্ঞানীদের পুরোপুরি জানা নেই।

তুমি কি রাত জাগো, নাকি তুমি ভোরের পাখি

ভুল গান শেখার পরিণতি

কখনো কখনো গান শেখার প্রক্রিয়ায় গোলমাল পাকিয়ে যাওয়ার কারণেও পাখিরা অন্য পাখির ডাক শিখে ফেলে। ভেসপার স্প্যারো ও হাউস রেন পাখিকে অনেক সময় বিউইকের রেনের গান গাইতে দেখা যায়। আবার ইন্ডিগো বান্টিং ও কমন ইয়েলোথ্রোট পাখিও চেস্টনাট-সাইডেড ওয়ারব্লারের গান গায়।

দেখা গেছে, এই ধরনের ভুল গান বা ডাক শেখার ঘটনাগুলোর পেছনে নির্দিষ্ট কোনো উদ্দেশ্য থাকে না। যেসব পুরুষ পাখি ভুল গান ও ডাক শেখে, এরা সাধারণত স্ত্রী পাখিদের আকর্ষণ করতে ব্যর্থ হয়। ফলে এরা পরবর্তী প্রজন্মে নিজেদের জিন বা বৈশিষ্ট্য ছড়িয়ে দিতে পারে না। এ কারণে পাখিদের মধ্যে ভুল গান শেখার এই প্রবণতা বেশি দিন স্থায়ী হয় না এবং প্রাকৃতিকভাবেই তা দূর হয়ে যায়।

সূত্র: অল এবাউট বার্ড অর্গ, হাউ স্টাফ ওয়ার্কসএই পাখি মাটিতে না নেমে টানা ১০ মাস উড়তে পারে

Read full story at source