‘আমারে নিবা মাঝি লগে!’ ৩৩ বছর পরও তিনি ‘কপিলা’, পূর্ণ করলেন ৬০

· Prothom Alo

গতকাল ২৫ নভেম্বর ৬০ বছর পূর্ণ করেছেন পর্দার কপিলা, রূপা গাঙ্গুলী

‘হাসলা যে মাঝি?’ কুবের ফেসবুক চ্যাটে একটা হাসির ইমোজি পাঠাতেই কপিলার এই প্রশ্ন। দৃশ্যটির জন্য ‘পদ্মা নদীর মাঝি’ ছবিতে খুঁজে লাভ নেই। প্রথম আলোয় প্রকাশিত ‘পদ্মা নদীর বোটম্যান ২০২১’শীর্ষক এক রম্যরচনায় কল্পনা করা হয়েছিল, কুবের-কপিলার হাতে স্মার্টফোন থাকলে তাঁদের প্রেমটা কেমন হতো।

Visit extonnews.click for more information.

বাংলাদেশের ফেসবুকে কপিলাকে নিয়ে মিম বানানোর ধরনটাও এমন, নানা ঘটনার সঙ্গে মিলিয়ে তাঁর ছবিতে বসিয়ে দেওয়া হয় নতুন সংলাপ। ধরা যাক, বন্ধুরা কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা ফেসবুকে জানালেন। সঙ্গে যেতে চান এমন একজন কপিলার একটা স্থিরচিত্র শেয়ার করে লিখে দিলেন, ‘আমারে নিবা মাঝি লগে?’ নতুন কোনো রেস্তোরাঁর খাবার নিয়ে হইচই শুরু হলে সেই একই ছবিতে কপিলার আবদার, ‘আমারে একদিন খাওয়াইবা, মাঝি?’ তেলের দাম বাড়লে তাঁর মুখে বসতে পারে সংসারের হিসাব, ‘এই দামে ইলিশ ভাজবা কী দিয়া, মাঝি?’ আর সোনার দাম বাড়ার খবরে সেই চাহনির সঙ্গে মানিয়ে যায় আরেক খোঁচা, ‘এখনো বলবা, সোনার দুল কিনা দিবা, মাঝি?’

ছবিটা সেই এক, কপিলার চাহনিও বদলায় না। ফেসবুকে সেদিন কী নিয়ে কথা হচ্ছে, ভাইরাল ইস্যু, তার ওপর বদলে যায় কপিলার মুখের কথা।

তবে আজ কপিলার গল্প বলার উপলক্ষ ভিন্ন; গতকাল ২৫ নভেম্বর ৬০ বছর পূর্ণ করেছেন পর্দার কপিলা, রূপা গাঙ্গুলী। জন্মদিনে তাঁকে নিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে গৌতম ঘোষ জানালেন, রূপাকে আজও তিনি কপিলা বলেই ডাকেন।

গোয়া থেকে কলকাতাগামী বিমানে ওঠার আগে এক সাক্ষাৎকারে গৌতম বললেন, ‘ওকে অবশ্য মজা করে আমি অন্য একটা নামে ডাকি—কপিলা। এখনো কিন্তু ডাকি।’ পরিচালকের চোখে চরিত্রটির সঙ্গে অভিনেত্রীর একটা মিলও আছে। কপিলার মনের সবটা যেমন সহজে ধরা যায় না, রূপার ব্যক্তিত্বেও তেমন খানিকটা রহস্য খুঁজে পান তিনি। সুযোগ হলে আবারও তাঁকে এমন এক নারীর চরিত্রে নিতে চান গৌতম। নিজেই জানালেন এমন ইচ্ছার কথা।

রূপার রাজনৈতিক কাজের কেন্দ্র এখন পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর দক্ষিণ

গোয়ায় পর্দায় ফিরল কপিলা
এবার গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (ইফি) দেখানো হয়েছে ১৯৯৩ সালের ‘পদ্মা নদীর মাঝি’র পুনরুদ্ধার করা সংস্করণ। গৌতম জানিয়েছেন, ভারতের ন্যাশনাল ফিল্ম আর্কাইভ ছবিটি পুনরুদ্ধার করেছে। রং সংশোধনের কাজটি করেছেন তিনি নিজে। উৎসবে দর্শকেরা আগ্রহ নিয়ে ছবিটি দেখেছেন বলে জানালেন পরিচালক। প্রদর্শনীতে রূপাকেও খুঁজেছিলেন। পরে জানতে পারেন, তিনি কলকাতাতেই আছেন।
গৌতম এবার চান, নতুন সংস্করণটি কলকাতার নন্দনেও দেখানো হোক। তাঁর ধারণা, এখনকার অনেক তরুণ দর্শকেরই ছবিটি দেখার সুযোগ হয়নি। বড় পর্দায় রাইসুল ইসলাম আসাদ, চম্পা, রূপা গাঙ্গুলী ও উৎপল দত্তদের কাজ দেখার সুযোগ হোক, এটাই তাঁর চাওয়া। জন্মদিনে রূপার কাছে তাঁর বিশেষ অনুরোধ, নন্দনে প্রদর্শনের বিষয়টি যেন তিনি একটু দেখেন।

ঢাকার বাবা, বরিশালের মা
নারায়ণগঞ্জে নদীর ধারের বাড়িটা মনে আছে রূপার। ঠিক কোন জায়গায় ছিল, তা আর মনে নেই। ছোটবেলায় বহুবার এসেছেন সেই বাড়িতে। পরে বাবা অসুস্থ হলে তাঁকে কলকাতায় নিয়ে যেতে রূপাকে অনেক চেষ্টা করতে হয়েছিল। এক সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁর বাবা বাংলাদেশ ছাড়তে চাইতেন না। বাংলাদেশি পাসপোর্টও বদলাননি। মেয়েকে বলেছিলেন, ‘আমি বাংলাদেশের পাসপোর্টেই মরব। নারায়ণগঞ্জেই মরব।’ শেষ পর্যন্ত বাবার জন্য কলকাতায় বাড়ি কিনে সেখানে তাঁর থাকার ব্যবস্থা করেছিলেন রূপা।

রূপা গাঙ্গুলী জন্ম কলকাতায়। বাবা সমরেন্দ্রলাল গাঙ্গুলী, মা যূথিকা গাঙ্গুলী। রূপা জানিয়েছেন, তাঁর বাবা ঢাকার, মা বরিশালের। সিনেমায় আসার বহু আগেই ছোটবেলায় ঢাকা, নারায়ণগঞ্জ, দিনাজপুরসহ বাংলাদেশের নানা জায়গায় এসেছেন তিনি।
পর্দায় রূপা গাঙ্গুলী

রূপার জন্ম ১৯৬৬ সালের ২৫ নভেম্বর, কলকাতায়। বাবা সমরেন্দ্রলাল গাঙ্গুলী, মা যূথিকা গাঙ্গুলী। রূপা জানিয়েছেন, তাঁর বাবা ঢাকার, মা বরিশালের। সিনেমায় আসার বহু আগেই ছোটবেলায় ঢাকা, নারায়ণগঞ্জ, দিনাজপুরসহ বাংলাদেশের নানা জায়গায় এসেছেন তিনি। কলকাতায় পড়েছেন যোধপুর পার্ক হাইস্কুল, বালিগঞ্জ শিক্ষা সদন ও বেলতলা গার্লস হাইস্কুলে। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক হন।
তৃতীয় শ্রেণিতে পড়ার সময় একদিন মা জিজ্ঞাসা করলেন, রানিকুঠিতে জেঠুর বাড়ি একা চিনে যেতে পারবেন কি না। রূপা মাথা নেড়ে বলেছিলেন, পারবেন। মা প্রথমে পথ চিনিয়ে দিয়েছিলেন। তারপর একদিন সত্যিই একা পাঠালেন। এতটুকু মেয়েকে একা ছেড়ে দেওয়ায় ঠাকুমা খুব রেগে গেলেন। মায়ের যুক্তি ছিল, মেয়েকে একদিন নিজের পথে একাই চলতে হবে। সেই অভ্যাস ছোটবেলা থেকেই হোক।

নিজের লেখা এক কলামে স্মৃতিচারণা করেছিলেন রূপা। মা সেলাই করে সংসার সামলাতেন। তাঁর কাছেই রূপার সেলাই শেখা। সপ্তম শ্রেণিতে পড়তেই মেশিনে পেটিকোট আর ব্লাউজ বানাতে পারতেন। নিজের কাজের পাশাপাশি সংসারের কাজেও হাত লাগাতে হতো। মা-বাবা দুজনকেই খুব পরিশ্রম করতে দেখেছেন। তাঁদের কাছ থেকেই পরিশ্রমের অভ্যাস পেয়েছেন বলে মনে করেন রূপা।

এবার গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (ইফি) দেখানো হয়েছে ১৯৯৩ সালের ‘পদ্মা নদীর মাঝি’র পুনরুদ্ধার করা সংস্করণ
নিজের লেখা এক কলামে স্মৃতিচারণা করেছিলেন রূপা। মা সেলাই করে সংসার সামলাতেন। তাঁর কাছেই রূপার সেলাই শেখা। সপ্তম শ্রেণিতে পড়তেই মেশিনে পেটিকোট আর ব্লাউজ বানাতে পারতেন। নিজের কাজের পাশাপাশি সংসারের কাজেও হাত লাগাতে হতো। মা-বাবা দুজনকেই খুব পরিশ্রম করতে দেখেছেন। তাঁদের কাছ থেকেই পরিশ্রমের অভ্যাস পেয়েছেন বলে মনে করেন রূপা।

রূপার স্মৃতিতে বারবার ফিরে আসেন মা। রূপা বলেছিলেন, দিনটি নিয়ে তাঁর বিশেষ উচ্ছ্বাস থাকে না। মা যত দিন বেঁচে ছিলেন, পায়েস রান্না করতেন। বোন সোনা আর ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু জন্মদিনে বাড়িতে আসেন। রূপা বিয়ে করেছিলেন ধ্রুব মুখার্জিকে। পরে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের এক ছেলে, আকাশ।

কপিলা হতে এক মাস আগে বিক্রমপুরে
বি আর চোপড়ার ‘মহাভারত’-এর দ্রৌপদী তত দিনে রূপাকে ভারতজুড়ে পরিচিতি এনে দিয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস থেকে গৌতম ঘোষ যখন ‘পদ্মা নদীর মাঝি’ বানাচ্ছেন, সেই রূপাকেই দেখা গেল বিক্রমপুরের খাল-বিলে নৌকা নিয়ে ঘুরতে। শুটিং শুরুর এক মাস আগে বাংলাদেশে এসে উঠেছিলেন ছবির অন্যতম প্রযোজক হাবিবুর রহমান খানের গ্রামের বাড়িতে। জেলেপাড়ার নারীদের সঙ্গে সময় কাটিয়েছেন। কীভাবে তাঁরা শাড়ি পরেন, কথা বলেন, চলাফেরা করেন, দেখেছেন কাছ থেকে।
ঢাকায় ফিরে রাইসুল ইসলাম আসাদের বাড়ির ছাদে রোদে বসতেন। গায়ে রোদে পোড়া ছাপ আনতে গিয়ে একসময় জ্বরও এসেছিল! এত প্রস্তুতির পরও একদিন শুটিংয়ে গৌতমের সন্দেহ হলো, রূপা বুঝি লিপস্টিক লাগিয়েছেন। মুখে রোদে পোড়া ছাপ পড়েছে, ঠোঁট তখনো লাল। ঘষেও লালচে ভাব গেল না। শেষ পর্যন্ত ঠোঁটে কালো রং লাগিয়ে দৃশ্যটি ধারণ করা হলো।

কুবের হতে রাইসুল ইসলাম আসাদেরও কম কাঠখড় পোড়াতে হয়নি। জেলেরা জালে গাব দেন। আঙুলে ও নখে সেই আঠার ছাপ প্রতিদিন ফুটিয়ে তুলতে হতো তাঁকে। ওই হাতে খেতে অসুবিধা হতো। আসাদের স্মৃতিতে, দুপুরে তাঁর দুই পাশে বসে মাছ বেছে ভাত খাইয়ে দিতেন রূপা আর চম্পা। পর্দায় একজন কপিলা, অন্যজন কুবেরের স্ত্রী মালা। যাঁদের ঘিরে কুবেরের সংসারে এত টানাপোড়েন, শুটিংয়ের ফাঁকে তাঁরাই ছিলেন আসাদের দুই ভরসা।

‘পদ্মা নদীর মাঝি’–তে বোনের সংসারে এসে কুবেরের জীবনেও ঢুকে পড়েন কপিলা। তাঁদের পরস্পরের প্রতি টানের সঙ্গে জড়িয়ে আছে অভাব, সংসারের দায় আর অন্য কোথাও চলে যাওয়ার আকাঙ্ক্ষা। ফেসবুকের মিমে সেই দীর্ঘ গল্পটুকু ধরতে হয় এক ফ্রেমে। কুবেরের দিকে কপিলার একবার চোখ তুলে তাকানোর ভঙ্গিটুকু পেলেই সেখানে নতুন কথা বসিয়ে দেন দর্শক।
‘পদ্মা নদীর মাঝি’র পুনরুদ্ধার করা সংস্করণের ভিডিও থেকে

১৯৯৩ সালে মুক্তি পাওয়া বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘পদ্মা নদীর মাঝি’–কে রূপা বলেছেন তাঁর সারা জীবনের প্রিয় ছবি। জানিয়েছিলেন, ছবিটির কাজে প্রায় এক বছর বাংলাদেশে আসা-যাওয়া করেছেন। হাবিবুর রহমান খান তাঁকে বাংলাদেশ ঘুরে দেখিয়েছিলেন। যে দেশে ছোটবেলায় এসেছেন বাবা–মায়ের সূত্রে, সেই দেশে এতটা সময় কাটানোর সুযোগটি তাঁর কাছে ছিল বড় পাওয়া।

শুটিংয়ে যিশু-শাশ্বতদের ‘ম্যানেজার’
গৌতমের সঙ্গে রূপার কাজের গল্প কপিলাতেই থামেনি। ‘দেখা’য় সৌমিত্র চট্টোপাধ্যায়ের চরিত্রটির সাবেক স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রূপা। ‘আবার অরণ্যে’–তে ছিলেন শিমুল। গতকাল (২৫ নভেম্বর) গৌতমের মনে পড়ল, দ্বিতীয় ছবিটির শুটিংয়ে যিশু সেনগুপ্ত ও শাশ্বত চট্টোপাধ্যায়দের সময়মতো সেটে আনার ভার দিয়েছিলেন রূপাকে। মজা করে তাঁকে বানিয়ে দিয়েছিলেন তাঁদের ‘ম্যানেজার’। রাত পর্যন্ত আড্ডা চলত। পরদিন রূপা ঠিকই সবাইকে ডেকে শুটিংয়ে হাজির করতেন। তিনটি ছবিতে একসঙ্গে কাজ করার পর পরিচালকের জন্মদিনের শুভেচ্ছাটিও গেল সেই পুরোনো নামে, ‘কপিলাকে জন্মদিনে আমার অনেক, অনেক শুভেচ্ছা ।’
রূপার নিজের প্রিয় কাজগুলোর মধ্যে আছে ঋতুপর্ণ ঘোষের ‘অন্তর্মহল’–ও। সেখানে বড় বউয়ের বেদনা ফুটিয়ে তোলার কাজটি তাঁর কাছে কঠিন মনে হয়েছিল। অভিনয়ের বাইরে গানও তাঁকে স্বীকৃতি এনে দিয়েছে। অদিতি রায়ের ‘অবশেষে’ ছবির জন্য পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সেরা নারী নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে।

এখন সোনারপুরে
রূপার রাজনৈতিক কাজের কেন্দ্র এখন পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর দক্ষিণ। ভারতের রাজ্যসভার সাবেক এই সদস্য এ বছরের মে মাসে বিজেপির প্রার্থী হিসেবে সেখান থেকে বিধানসভায় জিতেছেন। সোনারপুরের সঙ্গে তাঁর যোগ ভোটের আগের। নির্বাচনের আগে বলেছিলেন, সেখানে বহুদিন থেকেছেন। পরিচিত এলাকা বলেই প্রার্থী হওয়ার জন্য সোনারপুর দক্ষিণকে বেছে নিয়েছিলেন। সেবার জয়ের পর স্থানীয় সাংবাদিকদের বলেছিলেন, এলাকার নিকাশি ও বর্জ্য পরিষ্কারের কাজ নিয়ে পৌরসভার সঙ্গে কথা শুরু করেছেন। অভিনয়ে ফেরার প্রশ্নে তখন তাঁর জবাব ছিল, আপাতত এলাকার দায়িত্ব সামলাতেই সময় দিতে চান।
সেপ্টেম্বরের শেষে রাজপুর-সোনারপুরের বেহাল রাস্তা নিয়ে স্থানীয় বাসিন্দারা মুখ্যমন্ত্রীকে চিঠি দেন। রূপা তখন ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে জানান, তাঁর হিসাবে ওই এলাকার অন্তত ২০০টি রাস্তার অবস্থা খারাপ। বিষয়টি পৌরসভা ও জেলা প্রশাসনের কাছে তুলেছেন বলেও জানান তিনি। অক্টোবরে যান হাসানপুর বিদ্যাধরপুর জুনিয়র হাইস্কুলে। স্কুলের পরিকাঠামো ও এলাকার শিক্ষার্থীদের আরও ওপরের শ্রেণিতে পড়ার সুযোগ নিয়ে রাজ্যের শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলার আশ্বাস দেন।

এর মধ্যেই এ মাসে নতুন ছবির খবরেও এসেছে তাঁর নাম। যে গোয়া উৎসবে ‘পদ্মা নদীর মাঝি’ ফিরেছে, সেই ৫৭তম ইফির ইন্ডিয়ান প্যানোরামায় সেরা নবাগত পরিচালক বিভাগে নির্বাচিত হয়েছে রূপা অভিনীত ‘প্রত্যাবর্তন’। সমর্পণ সেনগুপ্তর প্রথম ছবিতে তাঁর সঙ্গে আছেন অঞ্জন দত্ত, অপরাজিতা আঢ্য, শিলাজিৎ মজুমদার ও খরাজ মুখোপাধ্যায়।

এক চাহনিতে কত কথা
‘পদ্মা নদীর মাঝি’–তে বোন মালার সংসারে এসে কুবেরের জীবনেও ঢুকে পড়েন কপিলা। তাঁদের পরস্পরের প্রতি টানের সঙ্গে জড়িয়ে আছে অভাব, সংসারের দায় আর অন্য কোথাও চলে যাওয়ার আকাঙ্ক্ষা। ফেসবুকের মিমে সেই দীর্ঘ গল্পটুকু ধরতে হয় এক ফ্রেমে। কুবেরের দিকে কপিলার একবার চোখ তুলে তাকানোর ভঙ্গিটুকু পেলেই সেখানে নতুন কথা বসিয়ে দেন দর্শক।
এ কথা বললে বাড়াবাড়ি হবে না, গৌতম যে তরুণদের জন্য ছবিটি আবার বড় পর্দায় দেখাতে চান, তাঁদের কেউ কেউ হয়তো কপিলাকে প্রথম চিনেছেন ওই একটুকরা ছবি থেকেই। হয়তো পুরো সিনেমায় তাঁরা সেই চাহনিটা আবার দেখবেন। এবার তার আগে-পরে থাকবে কুবের আর মালার সংসার, পদ্মার জল আর কপিলার নিজের গল্প। সময়ের নিয়মে রূপা গাঙ্গুলীর বয়স বাড়বে। ষাট পেরিয়ে একদিন হয়তো আশিও ছোঁবেন। অথচ পদ্মার পাড়ের সেই কপিলার বয়স বাড়বে না। প্রজন্মের পর প্রজন্ম তাঁর সেই চাহনিতে খুঁজে নেবে নতুন নতুন অর্থ। শিল্পের সৌন্দর্য বোধ হয় এখানেই—শিল্পীর বয়স বাড়ে, তাঁর সৃষ্টি থেকে যায় চিরতরুণ।

Read full story at source