বিনা খরচে আজ মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী

· Prothom Alo

বিনা খরচে আজ বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন বাংলাদেশি কর্মী। সরকারি উদ্যোগে এসব কর্মীকে দেশটিতে পাঠানো হচ্ছে।

বিকেল সাড়ে পাঁচটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই বাংলাদেশি কর্মীদের আনুষ্ঠানিকভাবে বিদায়শুভেচ্ছা জানানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

Visit sportbet.reviews for more information.

আজ রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

বোয়েসেল মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারি কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, এই কর্মসূচিতে শূন্য খরচ মানে শূন্য খরচ। কর্মীকে বোয়েসেল, অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনো টাকা দিতে হচ্ছে না।

সংবাদ সম্মেলনে বলা হয়, মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত (প্রায় ৫২ হাজার টাকা) মূল বেতনে চাকরি করবেন এই কর্মীরা। তিন বছরের নবায়নযোগ্য চুক্তিতে তাঁদের পাঠানো হচ্ছে। তাঁদের আবাসন ও চিকিৎসাসুবিধা দেবে নিয়োগকর্তা।

কর্মী নির্বাচনের প্রক্রিয়া সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়। এতে বলা হয়, অনলাইনে আবেদন করেন ৪ হাজার ৩৯ জন। তাঁদের মধ্য থেকে গণমাধ্যমের উপস্থিতিতে প্রকাশ্য ই-লটারির মাধ্যমে ৩০০ জনকে বাছাই করা হয়। পরে নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে ১১২ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এই নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ। এখানে কোনো দালালের উপস্থিতি বা হস্তক্ষেপ নেই।

বোয়েসেল আয়োজিত সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে জানানো হয়, পাসপোর্ট, মেডিক্যাল পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ফি, প্রাক্‌-বহির্গমন প্রশিক্ষণ, বিমা, যাতায়াত, আবাসনসহ বাংলাদেশ অংশে কর্মীপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা এবং ভিসা ফি ও উড়োজাহাজ টিকিটের পুরো খরচ বহন করছে নিয়োগকর্তা প্রতিষ্ঠান। এতে জনপ্রতি আনুমানিক ২ লাখ টাকা হিসাবে কর্মীদের মোট সাশ্রয় হচ্ছে প্রায় ২ কোটি ২৪ লাখ টাকা।

বোয়েসেল জানায়, মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নেওয়ার চাহিদা পাওয়া গেছে। এর মধ্যে ডিএইচএল ১১২ জন, টপ গ্লোভ ৩৭৯ জন, তাতাওয়া ইন্ডাস্ট্রি ৩২ জন ও ইউনাইটেড প্ল্যান্টেশন ৫২৫ জন কর্মী নেবে।

এ প্রক্রিয়ায় মালয়েশিয়া যেতে কাউকে কোনো টাকাপয়সা না দিতে সবাইকে সতর্ক করেছে বোয়েসেল।

Read full story at source