লেহেঙ্গায় আবেদন ছড়াচ্ছেন চিরহরিৎ মালাইকা

· Prothom Alo

ফ্যাশন ও গ্ল্যামারের মিশেলে বরাবরই নজর কাড়েন বলিউড তারকা মালাইকা অরোরা। এবার জনপ্রিয় ভারতীয় ফ্যাশন সাময়িকী ‘ম্যানিফেস্ট’-এর প্রচ্ছদে তাঁর রাজকীয় সাজে ফুটে উঠেছে আভিজাত্য আর আবেদনময়ী স্টাইলের দারুণ সমন্বয়।

Visit freshyourfeel.com for more information.

৫০ পেরিয়েছেন আগেই। তবু সৌন্দর্য আর আবেদনময়তায় এতটুকু ভাটা পড়েনি বলিউড সুন্দরী মালাইকা অরোরার। বয়সকে যেন অনায়াসেই পেছনে ফেলে ফ্যাশন ও স্টাইলের নতুন নতুন চমক নিয়ে হাজির হন তিনি। এবারও ব্যতিক্রম নয়, সোনালি লেহেঙ্গায় তাঁর রাজকীয় সাজটি ছিল দেখার মতো। জনপ্রিয় ভারতীয় ফ্যাশন সাময়িকী ‘ম্যানিফেস্ট’-এর সাম্প্রতিক প্রচ্ছদ ফটোশুটে এক মোহময়ী রূপে ধরা দিয়েছেন মালাইকা অরোরা। মুম্বাইয়ের দ্য সেন্ট রেজিস হোটেলে আলোকচিত্রী সাশা জাইরামের ক্যামেরায় ফ্রেমবন্দী হয়েছেন তিনি।এই ফটোশুটে মালাইকার পরনে ছিল খ্যাতিমান ডিজাইনার সাওয়ান গান্ধীর নকশা করা বেজ-সোনালি রঙের ঝলমলে ফিশটেইল লেহেঙ্গা। স্লিভলেস প্লাঞ্জিং নেকলাইনের ব্লাউজটি লুকে আবেদন  যোগ করেছে । পুরো লেহেঙ্গাজুড়েই ফুটে উঠেছে সোনালি সিকুইনের ঝলমলে  কাজ। স্কার্টের ওপর সিকুইনের পাশাপাশি জালির মতো কাটআউট নকশা পোশাকটিকে দিয়েছে আলাদা মাত্রা । আভিজাত্য ও আধুনিকতার মিশেলে তৈরি এই সাজে মালাইকা যেন এক রাজকীয় উপস্থিতি। কারিশমা পাটিদারের স্টাইলিংয়ে পোশাকের সঙ্গে মালাইকা বেছে নিয়েছেন অ্যান্টিক ফিনিশের পোলকি গয়না। গলায় ছিল ভারী স্টেটমেন্ট পোলকি নেকলেস, হাতে পোলকি চুড়ি, কানে নজরকাড়া সোনালি ইয়ার কাফ। আঙুলের পান্না-সবুজ আংটিটিও গয়নার সমাহারে যোগ করেছে ভিন্ন মাত্রা। খোলা বাদামি চুলে হালকা ঢেউ, স্মোকি চোখ ও ন্যুড-ব্রাউন ঠোঁট—সব মিলিয়ে মালাইকার পুরো সাজ হয়ে উঠেছে মোহময়ী ও রাজকীয়।

Read full story at source