‘ঘাতক রোবট’ নিয়ন্ত্রণে আলোচনা চালিয়ে যাওয়ার অঙ্গীকার

· Prothom Alo

মানুষের নিয়ন্ত্রণ ছাড়া বা খুব কম তদারকিতে পরিচালিত অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে জাতিসংঘে সম্মেলন শেষ হয়েছে। গতকাল শনিবার ছিল সম্মেলনের শেষ দিন। এ দিন আগামী দুই বছরের মধ্যে এমন অস্ত্রের বিষয়ে নতুন নীতিমালা প্রণয়নের জন্য আলোচনা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে শতাধিক দেশ।

Visit sportnewz.click for more information.

এ ধরনের অস্ত্রকে ‘ঘাতক রোবটও’ বলা হয়। ইউক্রেন, সুদান, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন যুদ্ধে এসব অস্ত্রের ব্যবহার নিয়ে উদ্বেগ বাড়ছে। এর মধ্যেই জাতিসংঘের কনভেনশন অন সার্টেইন কনভেনশনাল উইপনের সদস্যদেশগুলো গত সোমবার থেকে জেনেভায় আলোচনায় বসে। এই কনভেনশনের উদ্দেশ্য হলো যুদ্ধক্ষেত্রে নির্দিষ্ট কিছু অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করা।

ঘাতক রোবটের ব্যবহার বন্ধের উদ্যোগের সমর্থকেরা দ্রুত এ অস্ত্র নিয়ে আইনগতভাবে বাধ্যতামূলক নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছিল। প্রায় ১০০ দেশ এ অবস্থানের পক্ষে ছিল। তবে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইসরায়েলের মতো বড় অস্ত্র উৎপাদনকারী দেশগুলো এর বিরোধিতা করেছে। ফলে আলোচনা চললেও শেষ পর্যন্ত আইনগত নীতিমালা হবে কি না, তা পরিষ্কার নয়।

তবে আলোচনা চালিয়ে যাওয়ার যে অঙ্গীকার পাওয়া গেছে, তাকেই একটি উল্লেখযোগ্য অর্জন বলছেন সম্মেলনে সুইজারল্যান্ডের প্রতিনিধি জুলিয়েন থোয়েনি। আবার অনেক মানবাধিকার সংগঠন এই সমঝোতার সমালোচনা করেছে। গতকালের আলোচনার ফাঁকে ‘স্টপ কিলার রোবটস’ সংগঠনের নির্বাহী পরিচালক নিকোল ভ্যান রুইজেন বলেন, আইনগতভাবে বাধ্যতামূলক একটি চুক্তি প্রণয়নে বিলম্ব বেসামরিক মানুষ ও মানবজাতিকে ঝুঁকির মুখে ফেলছে।

Read full story at source