শেষ তরি
· Prothom Alo

‘সবকিছুরই আসলে একটা শেষ আছে।’ দীর্ঘশ্বাস ছেড়ে বলে ভার্জিনিয়া র্যাটনার।
চোখ কুঁচকে সামনের বিস্তীর্ণ সমুদ্রের দিকে তাকিয়ে আছে সে। বেশ কড়া রোদ উঠেছে আজ। ‘কাজ করার জন্য দিনটা সুন্দর। তবে একটু ঝোড়ো বাতাস হলে আমার মেজাজের সঙ্গে মিলে যেত।’
Visit newsbetting.club for more information.
টেরেস্ট্রিয়াল স্পেস এজেন্সির উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে উপস্থিত আছে রবার্ট গিল। র্যাটনারের কথা শুনে বেজার হয়ে সে বলে, ‘ঘ্যান ঘ্যান কোরো না তো। এইমাত্র তুমি নিজেই কিন্তু বললে, সবকিছুরই আসলে একটা শেষ আছে।’
‘কিন্তু পাইলট হিসেবে আমাকেই বেছে নেওয়া হলো কেন?’
‘কারণ, তুমিই আমাদের সংস্থার শ্রেষ্ঠ মহাকাশ পাইলট। আমরা চাই, শেষ কাজটার সুন্দর সমাপ্তি হোক। এজেন্সির শেষ অ্যাসাইনমেন্টের জন্য আমাকেই-বা বেছে নেওয়া হয়েছে কেন?’
‘সমাপ্তি পর্বটা যাতে শুভ হয়। হ্যাপি এন্ডিংয়ের
নাম শোনোনি?’
‘হ্যাপি এন্ডিং?’ নভোতরিতে মালপত্র তোলা দেখতে দেখতে বলল ভার্জিনিয়া। অপেক্ষমাণ যাত্রীদের লাইনও বেশ দীর্ঘ। আজই এসবের শেষ দিন।
২০ বছর ধরে নভোতরি চালাচ্ছে ও। এ কথা সব সময়ই ভেবে আসছে যে একসময় না একসময় এর ইতি ঘটবেই। হয়তো ভাবছেন, জ্ঞানের ভারে চুল পেকে গেছে তার, চেহারায় ভাঁজ পড়েছে। কিন্তু বাস্তবে সে রকম কিছু ঘটেনি। হয়তো নিয়ত পরিবর্তনশীল মহাকর্ষের কোনো ভূমিকা আছে এর পেছনে। নভোতরি নিয়ে বিভিন্ন জায়গায় যেতে হয় ওকে। আর ভিন্ন ভিন্ন জায়গায় বদলে যায় মহাকর্ষের টান।
দ্য ভিজিট২০ বছর ধরে নভোতরি চালাচ্ছে ও। এ কথা সব সময়ই ভেবে আসছে যে একসময় না একসময় এর ইতি ঘটবেই। হয়তো ভাবছেন, জ্ঞানের ভারে চুল পেকে গেছে তার, চেহারায় ভাঁজ পড়েছে।
র্যাটনারের মন সায় দিতে চায় না। ‘যদি শেষ মহাকাশতরিটা টেক–অফের সময় বিস্ফোরিত হয়, তাহলে কি খুব বেশি নাটুকে হয়ে যাবে বিষয়টা? পৃথিবীর পক্ষ থেকে প্রতীকী প্রতিবাদও হয়ে যাবে কিন্তু।’
মাথা ঝাঁকায় গিল। ‘তুমি ভালো করেই জানো, এসব কথা বললে তোমার সম্পর্কে কর্তৃপক্ষকে রিপোর্ট করা উচিত আমার। অতীতের কথা ভাবতে ভাবতে একটু বেশিই নস্টালজিক হয়ে উঠছ তুমি।’
‘হ্যাঁ, তো করো রিপোর্ট। তাহলে অন্তত আমার মানসিক অবস্থার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ আমাকে এই মহাকাশতরি চালানোর জন্য অনুপযুক্ত ঘোষণা করবে। আমিও মুক্তি পাব। তখন ৬১৬ থেকে যাত্রীর সংখ্যা বেড়ে ৬১৭ হবে। যাত্রীদের তালিকায় নাম থাকবে আমারও। এই নভোতরি অন্য কেউ চালিয়ে নিক, যার নাম ইতিহাসের পাতায় লেখা—’
‘রিপোর্ট করার কোনো ইচ্ছা নেই আমার। তা ছাড়া তুমি যা বলছ, ও রকম কিছুই ঘটবে না। স্পেস শাটল বা নভোতরির টেক-অফের বিষয়টি এখন একদম নিরাপদ।’
‘সব সময় কিন্তু নয়,’ চেহারায় আঁধার ঘনায় ভার্জিনিয়া র্যাটনারের। ‘এন্টারপ্রাইজ সিক্সটির বেলায় কী ঘটেছিল, ভুলে গেছ?’
‘ও নিয়ে এখনো পড়ে থাকলে চলবে? ১৭০ বছর আগের ঘটনা, এরপর কিন্তু আর কোনো মহাকাশযান দুর্ঘটনায় পড়েনি। এখন মহাকর্ষ প্রতিরোধব্যবস্থা এত ভালো যে কানের পর্দা ফাটারও কোনো আশঙ্কা নেই। নভোতরি টেক-অফের সময় যে গর্জন হতো, তা এখন আর হয় না। শোনো র্যাটনার, তুমি বরং এখন অবজারভেশন ডেকে চলে যাও। টেক-অফের ৩০ মিনিটও বাকি নেই আর।’
কিডন্যাপমাথা ঝাঁকায় গিল। ‘তুমি ভালো করেই জানো, এসব কথা বললে তোমার সম্পর্কে কর্তৃপক্ষকে রিপোর্ট করা উচিত আমার। অতীতের কথা ভাবতে ভাবতে একটু বেশিই নস্টালজিক হয়ে উঠছ তুমি।’
‘তুমি তাহলে এত দিনে আমাকে বোঝাতে চাইছ যে মহাকাশযাত্রা সম্পূর্ণ স্বয়ংক্রিয় একটা প্রক্রিয়া, যেখানে আমার সে রকম কোনো প্রয়োজন নেই।’
‘আমার বলা না–বলা দিয়ে কিছু যায়-আসে না। তুমি সাধারণ যে কারও চেয়ে বেশি জ্ঞান রাখো এসব ব্যাপারে। কন্ট্রোল সেন্টারে তোমার উপস্থিতি একটা প্রথার মতন। সংস্কারও বলতে পারো।’
‘আমার মনে হয়, তুমিই বরং নস্টালজিয়ায় ভুগছ। এমন একটা সময় ছিল, যখন পাইলটদের হাতে ছিল সব গুরুদায়িত্ব। কন্ট্রোল সেন্টারে শুধু বসে থেকে সময় কাটাতে হতো না তাদের। যাহোক, যাচ্ছি আমি,’ বলে র্যাটনার পা বাড়াল সেন্ট্রাল টিউবের দিকে। পাখির পালকের মতো হালকা হয়ে গেল শরীর। একঝটকায় ওপরে উঠে গেল ও।
প্রশিক্ষণের দিনগুলোর কথা মনে পড়ে গেল র্যাটনারের। তখন অ্যান্টিগ্র্যাভ ব্যবস্থা কেবল পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। মূল মহাকাশযানের চেয়েও বিরাট আকৃতির যন্ত্রপাতি ভূমিতে বসাতে হতো মহাকর্ষহীনতা—বলা ভালো ‘ওজনহীনতা’—সৃষ্টির জন্য। তার ওপর যান্ত্রিক গোলযোগ তো ছিলই। হুটহাট বন্ধ হয়ে যেত কাজ।
আর এখন প্রতিটি মহাকাশযানের নিজস্ব অ্যান্টিগ্র্যাভ যন্ত্র আছে। ওগুলোয় চেপে যেসব প্যাসেঞ্জার যাওয়া-আসা করে, তাদের কোনো ধারণাই নেই, আগে কেমন প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয়েছে নভোচারীদের। ভারী ভারী সব মালামাল এখন একজন মাত্র কর্মী খুব সহজেই ঘর্ষণহীন এয়ারজেট আর ম্যাগনেটিক লেভিটেশন ব্যবহার করে ওঠানামা করাতে পারে। ওজন না থাকলেও জড়তা ঠিকই থাকে সেসবের।
অনুরূপীতখন অ্যান্টিগ্র্যাভ ব্যবস্থা কেবল পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। মূল মহাকাশযানের চেয়েও বিরাট আকৃতির যন্ত্রপাতি ভূমিতে বসাতে হতো মহাকর্ষহীনতা—বলা ভালো ‘ওজনহীনতা’—সৃষ্টির জন্য।
মানুষের তৈরি আর কোনো যন্ত্রপাতি মহাকাশযানগুলোর মতো এত বিশাল, জটিল আর উন্নত মানের নয়। এখন আর পৃথিবীর মহাকর্ষের বিরুদ্ধে উড্ডয়নের সময় বাড়তি কোনো কিছুর দরকার পড়ে না। তবে কিছু মহাকাশযান ছিল একসময়, রাসায়নিক জ্বালানি ব্যবহার করে, এমন রকেটের সাহায্যে প্রাথমিক উড্ডয়ন পর্ব সংঘটিত হতো সেগুলোতে। নিতান্ত সেকেলে প্রযুক্তি যাকে বলে!
অল্প দূরত্ব পাড়ি দিতে হয় যেসব মহাকাশযানের—যেমন কোনো মহাকাশ উপনিবেশ থেকে কোনো খাদ্য উৎপাদনকেন্দ্রের মধ্যে যাতায়াত করে যেগুলো, অথবা চাঁদ থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়, সেগুলোর কোনো অ্যান্টিগ্র্যাভ যন্ত্র বসানোর প্রয়োজন পড়ে না। তাই সেগুলোর গঠনও খুব একটা জটিল নয়।
পাইলটের কামরায় পা রাখল র্যাটনার। চারদিকের নির্দেশক যন্ত্রগুলো ওকে জানিয়ে দিচ্ছে মহাকাশযানের কোন জায়গায় কী মালপত্র রাখা হয়েছে।
জানিয়ে দিচ্ছে কোথায় কোন যাত্রী বসেছে এবং তার সহকর্মীরা কে কোথায় কী কাজ করছে। (ভুলেও কাউকে কোনোভাবে রেখে যাওয়া যাবে না!) মনিটরিং স্ক্রিনের তথ্য অনুযায়ী, নভোতরির সব যন্ত্রপাতি ঠিকঠাক কাজ করছে এ মুহূর্তে।
একদম সামনে ৩৬০ ডিগ্রির একটা টিভি পর্দা। নভোতরির বাইরে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে সেখানে। সেদিকে তাকাল র্যাটনার। অতীতে এখান থেকেই মানুষ প্রথম মহাকাশযাত্রা শুরু করেছিল। সে এক বীরত্বপূর্ণ ইতিহাস। এই জায়গা থেকেই
দীর্ঘ পথ পাড়ি দিয়েছে মহাকাশে উপনিবেশ স্থাপনের জন্য এবং স্বয়ংক্রিয় শক্তি উৎপাদন ও কারখানা তৈরির জন্য। কারখানাগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রয়োজন হতো। তখন এমনও মহাকাশ উপনিবেশ ছিল, যেগুলোতে মাত্র ১০ হাজার লোক বাস করত কোনোমতে।
সন্দেশচারদিকের নির্দেশক যন্ত্রগুলো ওকে জানিয়ে দিচ্ছে মহাকাশযানের কোন জায়গায় কী মালপত্র রাখা হয়েছে। জানিয়ে দিচ্ছে কোথায় কোন যাত্রী বসেছে এবং তার সহকর্মীরা কে কোথায় কী কাজ করছে।
কিন্তু এখন সেই সুবিশাল প্রযুক্তি স্থাপনার কিছু আর বাকি নেই। এই শেষ নভোতরির যাত্রা শুরু করতে যে সামান্য জিনিসের প্রয়োজন, সেটুকুই দাঁড়িয়ে আছে কেবল। বাকি সব খুলে একটা একটা করে মহাকাশযানে তুলে দেওয়া হয়েছে। ওই অংশটুকু এই পৃথিবীর মাটিতেই পড়ে থাকবে নভোতরি চলে যাওয়ার পর। একসময় মরচে ধরবে এবং ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে।
মুছে যাবে শেষ বিষাদময় স্মৃতিটুকুও।
কিন্তু পৃথিবীর মানুষ কী করে ভুলবে তার অতীত?
র্যাটনার এখন কেবল জনাকীর্ণ পথঘাট ও জলরাশি দেখতে পাচ্ছে। কোথাও কোনো বাড়িঘরের চিহ্ন নেই; নেই মানুষজন। রয়ে গেছে শুধু সবুজ গাছপালা, হলদে বালু এবং নীল পানি।
সময় হয়ে এসেছে। র্যাটনারের অভ্যস্ত চোখ বলে দিল মহাকাশযান পূর্ণ যাত্রা শুরুর জন্য সম্পূর্ণ তৈরি। যন্ত্রপাতিগুলোও নিখুঁত কাজ করছে। কাউন্টডাউন শুরু হয়ে গেছে। শেষ ৬০ সেকেন্ড বাকি আছে কেবল যাত্রার। মাথার ওপর ভাসমান নেভিগেশনাল স্যাটেলাইট সংকেত দিল, মহাকাশ পরিষ্কার। র্যাটনার জানে, এখন (এমনকি পরেও) কোনো বাটন চাপতে হবে না ওকে। যা হওয়ার স্বয়ংক্রিয়ভাবেই হবে।
নিঃশব্দে, বিনা বাধায় টেক-অফ করল নভোতরি। সেই সঙ্গে শেষ হলো ২০০ বছর ধরে চলতে থাকা বৃহৎ কর্মযজ্ঞ। মহাকাশে চাঁদ, মঙ্গল, অন্যান্য গ্রহাণু এবং ছড়িয়ে–ছিটিয়ে থাকা মহাকাশ কলোনিগুলোতে ওদের জন্য অপেক্ষা করছে মানবসভ্যতা।
নেতার্যাটনার এখন কেবল জনাকীর্ণ পথঘাট ও জলরাশি দেখতে পাচ্ছে। কোথাও কোনো বাড়িঘরের চিহ্ন নেই; নেই মানুষজন। রয়ে গেছে শুধু সবুজ গাছপালা, হলদে বালু এবং নীল পানি।
পৃথিবী থেকে শেষ মানুষের দলটা তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এইমাত্র রওনা হয়ে গেল। সেই সঙ্গে বিলুপ্ত হলো পৃথিবীর বুকে মানুষের ৩০ লাখ বছরের রাজত্ব। শেষ হলো ১০ হাজার বছরের সভ্যতা। সমাপ্তি ঘটল ৪০০ বছরের দ্রুত শিল্পোন্নতির।
পৃথিবী বর্তমানে ফিরে গেছে তার আদিম চেহারায়। এই মানবসভ্যতা আরও আগেই সিদ্ধান্ত নিয়েছিল যে কৃতজ্ঞতাস্বরূপ মাতৃগ্রহকে আগের রূপ ফিরিয়ে দেবে। এবার বিশ্রামের পালা। এ বিশ্রাম তার প্রাপ্য।
শেষ নভোতরিটা পৃথিবীর বায়ুমণ্ডলের মায়া কাটিয়ে ওপরে উঠে এল দ্রুত। নিচে ছোট হতে হতে একসময় বিন্দুতে পরিণত হলো নীল গ্রহটা।
মহাকাশের আনাচকানাচে ছড়িয়ে থাকা ১৫ হাজার কোটি অধিবাসী সিদ্ধান্ত নিয়েছে, পৃথিবীতে আর কোনো দিন মানুষের পায়ের ছাপ পড়বে না।
মুক্তি পেয়েছে পৃথিবী।
শেষ পর্যন্ত মুক্তি পেয়েছে।
রূপান্তর: সালমান হক*লেখাটি ২০২৪ সালে বিজ্ঞানচিন্তায় নভেম্বর সংখ্যায় প্রকাশিতউদ্ভাবনপটু দেশপ্রেমী