ঘরে আটকে রেখে, মাদক খাইয়ে যৌন নির্যাতন করেছেন আল-ফায়েদের ভাই সালাহ: বিবিসির কাছে নারীর অভিযোগ

· Prothom Alo

মোহাম্মদ আল–ফায়েদের ভাই সালাহ ফায়েদের বিরুদ্ধে এক নারীকে স্কটল্যান্ডের হাইল্যান্ডস অঞ্চলে পাচার, মাদক সেবন করিয়ে যৌন নির্যাতন এবং আটকে রাখার অভিযোগ উঠেছে। ওই নারী নিজেই বিবিসি স্কটল্যান্ডকে এ অভিযোগ করেছেন।

মিসরীয় ধনকুবের মোহাম্মদ আল–ফায়েদ প্রিন্সেস ডায়ানার প্রেমিক দোদি আল–ফায়েদের বাবা। ১৯৯৭ সালের ৩১ আগস্ট সড়ক দুর্ঘটনায় প্রিন্সেস ডায়ানার সঙ্গে দোদি আল–ফায়েদও নিহত হন।

Visit esporist.org for more information.

বিবিসি স্কটল্যান্ডের সঙ্গে কথা বলা ওই নারীর নাম জিল। এটি তাঁর ছদ্মনাম। ওই নারী বলেন, ১৯৯০-এর দশকে তিনি লন্ডনের বিখ্যাত বিলাসবহুল বিপণিবিতান হ্যারডসের তরুণ কর্মী ছিলেন। এখানে পোশাক, প্রসাধনী, গয়না, খাবারসহ নানা ধরনের পণ্য বিক্রি হয়। ১৯৯০–এর দশকে মোহাম্মদ আল–ফায়েদ এই বিপণিবিতানের মালিক ছিলেন।

সেই সময় জিলকে একটি নির্বাহী প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তিনি ভেবেছিলেন, এটি সত্যি একটি প্রশিক্ষণ কর্মসূচি। সেই বিশ্বাসেই তিনি এতে যোগ দিতে রাজি হয়েছিলেন।

স্কটল্যান্ডে তাঁর ওপর চালানো নির্যাতনের বিষয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন জিল। তিনি বলেন, ফায়েদ পরিবারের ব্যক্তিগত উড়োজাহাজে করে তাঁকে ইস্টার রস এলাকায় অবস্থিত তাঁদের বালনাগাউন এস্টেটে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁকে বারবার যৌন নির্যাতন করা হয়।

স্কটল্যান্ডে তাঁর ওপর চালানো নির্যাতনের বিষয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন জিল। তিনি বলেন, ফায়েদ পরিবারের ব্যক্তিগত উড়োজাহাজে করে তাঁকে ইস্টার রস এলাকায় অবস্থিত তাঁদের বালনাগাউন এস্টেটে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁকে বারবার যৌন নির্যাতন করা হয়।

জিলের মতো আরও শতাধিক নারী দুই ফায়েদ ভাইয়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন। হাইল্যান্ডস অঞ্চলে বালনাগাউন এস্টেটের মালিক ছিলেন মোহাম্মদ আল–ফায়েদ।

মোহাম্মদ আল–ফায়েদ ২০২৩ সালে মারা যান। আর ২০১০ সালে অগ্ন্যাশয়ের ক্যানসারে মারা যাওয়া তাঁর ভাই সালাহ।

লন্ডনে হ্যারডস বিপণিবিতান

স্কটল্যান্ড পুলিশ জানিয়েছে, বালনাগাউন এস্টেটে একাধিক ভুক্তভোগীর ওপর নির্যাতনের ঘটনায় তিনজনকে শনাক্ত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত এখনো চলছে।

বিবিসি স্কটল্যান্ডকে জিল বলেন, সালাহ ফায়েদ ছিলেন ‘অত্যন্ত নিষ্ঠুর একজন মানুষ’। তিনি জিলের দুর্বলতার সুযোগ নিয়েছিলেন এবং তাঁর জীবনের ওপর প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন।

... জিল (ছদ্মনাম), ভুক্তভোগী নারীআমাকে দুবার স্কটল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছিল। দুবারই তাঁদের ব্যক্তিগত উড়োজাহাজে করে। উড়োজাহাজে করে ইনভারনেস (স্কটল্যান্ডের হাইল্যান্ডস অঞ্চলের একটি শহর) বিমানবন্দরে নামার পর তাঁদের গাড়ি আমাদের নিতে আসত। সেখান থেকে গাড়িতে করে এস্টেটে নিয়ে যাওয়া হতো।

জিল বলেন, হ্যারডসে মোহাম্মদ আল–ফায়েদের অধীনে কাজের মধ্য দিয়ে তিনি কর্মজীবন শুরু করেছিলেন। তাঁকে এমন একটি কার্যালয়ে কাজ করতে দেওয়া হয়েছিল, যেখানে কড়া নজরদারি ছিল এবং কর্মীদের অধিকাংশই ছিলেন তরুণী। সেখানে প্রবেশ ও বের হওয়ার ওপর কঠোর নিয়ন্ত্রণ ছিল। অন্যদের সঙ্গে মেলামেশা করতেও কর্মীদের নিরুৎসাহিত করা হতো।

এর কিছুদিন পর জিলকে সালাহ ফায়েদের অধীনে কাজ করার দায়িত্ব দেওয়া হয়।

জিল বলেন, ‘আমি ভেবেছিলাম, তাঁর অধীনে কাজ করলে হয়তো পরিস্থিতি ভালো হবে। মোহাম্মদ আল–ফায়েদকে আমার কাছে অস্বস্তিকর মানুষ মনে হতো।’

কিন্তু তাঁর ভাষ্য অনুযায়ী, এরপর পরিস্থিতি দ্রুত আরও খারাপ হতে থাকে।

জিল বলেন, ‘আমাকে দুবার স্কটল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছিল। দুবারই তাঁদের ব্যক্তিগত উড়োজাহাজে করে। উড়োজাহাজে করে ইনভারনেস (স্কটল্যান্ডের হাইল্যান্ডস অঞ্চলের একটি শহর) বিমানবন্দরে নামার পর তাঁদের গাড়ি আমাদের নিতে আসত। সেখান থেকে গাড়িতে করে এস্টেটে নিয়ে যাওয়া হতো।’

বালনাগাউন এস্টেটে তিনটি আবাসিক ভবন ছিল। দুই ভাইয়ের প্রত্যেকের জন্য একটি করে।

ফায়েদ পরিবারের তিন ভাই ১৯৮৫ সালে লন্ডনের নাইটসব্রিজ এলাকায় অবস্থিত বিলাসবহুল বিপণিবিতান হ্যারডস কিনেছিলেন। তাঁদের একজন ছিলেন সালাহ ফায়েদ।

জিলের বর্ণনা অনুযায়ী, সালাহ ফায়েদের বাড়িটি মোহাম্মদ আল–ফায়েদের বাড়ির চেয়ে ছোট ছিল। বাড়িটি ছিল নির্জন এলাকায়। সেখান থেকে উপত্যকা দেখা যেত, আর পেছনে ছিল বন।

জিলের অভিযোগ, তত দিনে সালাহ ফায়েদ তাঁকে অবৈধ নেশাজাতীয় দ্রব্য খাওয়াতে শুরু করেছিলেন।

জিল বলেন, প্রথমবার তাঁকে কৌশলে মাদকদ্রব্য দেওয়ার চেষ্টা করা হয়। এ নারীর অভিযোগ, ‘তিনি আমাকে একটি ঘরে আটকে রেখেছিলেন। বলেছিলেন, “তোমাকে এটা খেতে হবে, এটা তোমার জন্য ভালো।” তিনি কী খেতে দিচ্ছেন, তা নিয়ে মিথ্যা বলেছিলেন। আমি খেতে অস্বীকার করলে তিনি আমার চিৎকার করেন এবং জোর করে তা আমাকে খাওয়ান।’

ধনকুবের ফায়েদের বিরুদ্ধে ১১১ নারীকে ধর্ষণ–যৌন নিপীড়নের অভিযোগ

জিলের অভিযোগ, ‘আমাকে যৌন নির্যাতনের জন্য মাদক ব্যবহার করতেন তিনি।’

তিনি কী খাবেন, কী পোশাক পরবেন এবং কার সঙ্গে কথা বলবেন—সবকিছুই সালাহ ফায়েদ নিয়ন্ত্রণ করতেন বলেও অভিযোগ এই নারীর।

জিলের ভাষ্য, তাঁর সঙ্গে যা কিছু ঘটেছে, তার বেশির ভাগই তাঁর ইচ্ছার বিরুদ্ধে।

... জিল (ছদ্মনাম), ভুক্তভোগী নারীএকসময় আমি বুঝতে পারলাম, শুধু আমার সঙ্গেই এমনটা ঘটেনি। আরও অনেকে এর শিকার হয়ে থাকতে পারেন। আমি বিষয়টি নিয়ে সবাইকে সতর্ক করার চেষ্টা করেছি। মানুষকে সাবধান করতে চেয়েছি।

জিল বলেন, ‘বেশির ভাগ সময়ই আমাকে সবার কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখা হতো। তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর একজন মানুষ। তিনি জানতেন, আমার কিছু দুর্বলতা আছে। সেগুলোর সুযোগ নিয়েছিলেন তিনি। আমাকে এমন অনুভব করাতেন, যেন আমিই খুব খারাপ একজন মানুষ।’

তিনি ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে জিল বলেন, তাঁর জন্য ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা কঠিন ছিল। তাঁর সঙ্গে ঠিক কী ঘটেছে, সেটা তিনি ধীরে ধীরে বুঝতে পেরেছেন।

জিল শেষ পর্যন্ত সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।

৬ বছর খোঁজাখুঁজি করে পাওয়া যায় ধনকুবের আল ফায়েদের ধর্ষণের প্রমাণমোহাম্মদ আল–ফায়েদ ফাইল

এই নারী বলেন, ‘যত দিনে আমি সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছিলাম, তত দিনে তিনি আমার সঙ্গে কী করছেন, তা আমি ভালোভাবেই বুঝে গিয়েছিলাম। সেখান থেকে বেরিয়ে আসতে আমাকে অনেক চেষ্টা করতে হয়েছে। একসময় আমি বুঝতে পারলাম, শুধু আমার সঙ্গেই এমনটা ঘটেনি। আরও অনেকে এর শিকার হয়ে থাকতে পারেন। আমি বিষয়টি নিয়ে সবাইকে সতর্ক করার চেষ্টা করেছি। মানুষকে সাবধান করতে চেয়েছি।’

ফায়েদ পরিবারের তিন ভাই ১৯৮৫ সালে লন্ডনের নাইটসব্রিজ এলাকায় অবস্থিত বিলাসবহুল বিপণিবিতান হ্যারডস কিনেছিলেন। তাঁদের একজন ছিলেন সালাহ ফায়েদ।

মোহাম্মদ আল–ফায়েদের মৃত্যুর পর ২০২৪ সালে প্রচারিত বিবিসির প্রামাণ্যচিত্র ‘প্রিডেটর অ্যাট হ্যারডস’-এ ২০ জনের বেশি নারী তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনেন।

এসব অভিযোগ সামনে আসার পর ৪০০ জনের বেশি ভুক্তভোগী ও ঘটনার সাক্ষী আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করেছেন।

ডায়ানার সঙ্গে নিহত দোদির বাবা মিসরীয় ধনকুবের আল ফায়েদ মারা গেছেন

চলতি বছরের শুরুতে স্কটল্যান্ড পুলিশ জানায়, বালনাগাউন এস্টেটের সঙ্গে সংশ্লিষ্ট নির্যাতনের অভিযোগগুলো নিয়ে তারা আরও তদন্ত করছে।

পুলিশের মুখপাত্র এক বিবৃতিতে জানান, ‘একাধিক ভুক্তভোগীর ওপর নির্যাতনের ঘটনায় তিনজনকে শনাক্ত করা হয়েছে। এ বিষয়ে এর বেশি মন্তব্য করা ঠিক হবে না।’

মোহাম্মদ আল–ফায়েদ এবং তাঁর নির্যাতনমূলক কর্মকাণ্ডে সহায়তাকারী সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে আলাদাভাবে তদন্ত করছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ।

পুলিশ জানিয়েছে, বর্তমানে তাদের হাতে থাকা তদন্তগুলোর মধ্যে এটি অন্যতম বৃহৎ ও জটিল তদন্ত।

মৃত্যুর আগেই দুর্ঘটনার কথা আঁচ করে চিঠি লিখেছিলেন ডায়ানা, কী ছিল সেই চিঠিতে  

Read full story at source