‘এসব করে আপনারা আমাকে সরি বলাবেন?’ নতুন ভিডিও বার্তায় পরীমনি
· Prothom Alo

পরীসাংবাদিককে গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগে নিঃশর্ত ক্ষমা চেয়ে আইনি নোটিশ পাওয়ার পর নিজের অবস্থান তুলে ধরে ভিডিও বক্তব্য দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তিনি পাল্টা প্রশ্ন করেছেন, তাঁকে যাঁরা অপদস্থ করছেন ও বয়কটের ডাক দিয়েছেন, তাঁরা কি তাঁর কাছে ক্ষমা চাইবেন?
সোমবার নিজের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও বক্তব্যে পরীমনি বলেন, ‘কাউকে জোর করে ক্ষমা চাইতে বাধ্য করা যায় না। তাঁর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ, বয়কটের ডাক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে কাজ না দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে’ বলেও অভিযোগ করেন তিনি।
Visit h-doctor.club for more information.
ভিডিওতে পরীমনি বলেন, ‘আচ্ছা, আপনি একজন মানুষকে সরি বলাবেন বা আপনি আশা করেন যে একজন মানুষ আপনাকে সরি বলবে তার ভুলের জন্য। আচ্ছা, তো আসলে কীভাবে সরি বলাবেন? মানে কী বলে বলাবেন যে তুমি এই জিনিসগুলো তুমি রং (ভুল) করেছ, এগুলোর জন্য তোমাকে সরি বলা উচিত বা তুমি সরি বলো। তা আপনি কী করতে চান? আপনি একটা মানুষের গলা টিপে ধরছেন, তোকে মেরে ফেলব, যতক্ষণ না অব্দি তুই সরি বলবি, তুই মরে যাবি—এভাবে আসলে সরি বলানো যায় সম্ভব।’
স্পর্শের অভিযোগ অস্বীকার করে সাংবাদিক রবিউল বললেন, পরীমনি তাঁর মুঠোফোন কেড়ে নিয়েছিলেনমধ্যরাতে ফেসবুক লাইভে পরীমনি, গাড়িতে হামলার অভিযোগনিজের একটি গালির প্রসঙ্গ টেনে পরীমনি বলেন, ‘আচ্ছা, এটার জন্য যদি আমি সরি বলি, তাহলে সেটা আমাকে বলতে হবে যে এটার জন্য তোমাকে অবশ্যই সরি বলতে হবে। তুমি গালিগালাজ করতে পারবা না।...যা ইচ্ছা তা–ই করুক, তুমি জীবনেও এটা নিয়ে কথা বলতে পারবা না, তোমাকে সরি বলতে হবে। সে তো বলতে হবে।’
এরপর নিজের বিরুদ্ধে আন্দোলন ও ব্যক্তিগত আক্রমণের অভিযোগ তুলে তিনি বলেন, ‘আপনারা একটা ইগো থেকে রাস্তায় নেমে গেলেন, নেমে যেয়ে আন্দোলন করলেন, জামাইবন্দনা শুরু করছেন। আমাকে শেম করলেন, অপদস্থ করলেন, গালিটা দিলেন—এই রাইটটা আপনাদের কে দিয়েছে?’
পরীমনির অভিযোগ, ‘তাঁকে বয়কটের ডাক দেওয়ার পাশাপাশি তাঁর কাজ বন্ধ করতে বিভিন্ন ব্র্যান্ডের মালিকদের হুমকি দেওয়া হচ্ছে।’ বক্তব্যের শেষে পরীমনি বলেন, ‘মানে এসব করে আপনারা আমাকে সরি বলাবেন?’
এর আগে রোববার দিবাগত রাতে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠান শেষে ফেসবুক লাইভে এসে গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেন পরীমনি। তাঁর অভিযোগ, অনুষ্ঠানে একজন আক্রমণাত্মক আচরণ করেন।
পরে তাঁর গাড়িতে হামলা ও অনুষ্ঠানস্থলের স্টল ভাঙচুর করা হয়। নিরাপত্তাহীনতার কারণে তিনি গুলশান থানায় ফোন করেন। ঘটনাস্থলে পুলিশও উপস্থিত ছিল বলে জানান তিনি।
পরীমনিরবিউল বললেন, পরীমনি তাঁর মুঠোফোন কেড়ে নিয়েছিলেনতবে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর গণমাধ্যমকে বলেন, অনুষ্ঠানে একটি সমস্যা হয়েছিল। পরে পরীমনি চলে যান। গাড়ি বা স্টল ভাঙচুরের বিষয়ে তাঁর জানা নেই। পরীমনি সুস্থভাবে ফিরে গেছেন।
এর আগে ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। সেদিন আদালত প্রাঙ্গণে ছবি ও ভিডিও ধারণের সময় তাঁর নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমনির বিরুদ্ধে। পরে পরীমনি অভিযোগ করেন, ওই সাংবাদিক তাঁকে স্পর্শ করেছেন।
অভিযোগ অস্বীকার করে রবিউল হোসাইন পরীমনির বিরুদ্ধে গালাগাল ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেন। এ ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার পরীমনি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে আইনি নোটিশ পাঠান। নোটিশে সাত দিনের মধ্যে পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে।