কপ৩১ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী কাল তুরস্ক যাচ্ছেন

· Prothom Alo

জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ৩১) যোগ দিতে আগামীকাল মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Visit sportbet.rodeo for more information.

আজ সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণলায়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নতুন পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।

পররাষ্ট্রসচিব জানান, কপ৩১-এ যোগ দিতে ১০ থেকে ১২ নভেম্বর তুরস্কে সরকারি সফর করবেন প্রধানমন্ত্রী। সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা রয়েছে।

সম্ভাব্য এই বৈঠক প্রসঙ্গে সালাহউদ্দিন নোমান বলেন, এটি হলে বিভিন্ন ধরনের সহযোগিতার বিষয়ে আলোচনা হবে।

পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট, চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক নিশ্চিত করা হয়েছে বলে জানান পররাষ্ট্রসচিব।

এ ছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানান পররাষ্ট্রসচিব।

Read full story at source