প্রকৃতির মধ্যে রিসোর্ট চিক লুকে মন্দিরা

· Prothom Alo

প্রকৃতির স্নিগ্ধ পরিবেশে রিসোর্ট চিক লুকে ধরা দিলেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। রঙিন ফুলেল পোশাকে তাঁর এই উপস্থিতি যেন সবুজের মাঝে এক টুকরা রঙের ছোঁয়া।

অভিনেত্রী মন্দিরা চক্রবর্তীকে দেখা গেল রঙিন ফুলেল প্রিন্টের মিনি ড্রেসে। অভিনয়ের পাশাপাশি ফ্যাশনের ব্যাপারেও বেশ সচেতন তিনি। কখনো শাড়িতে ঐতিহ্যবাহী সাজে, আবার কখনো পশ্চিমা পোশাকে ধরা দেন এই অভিনেত্রী।

Visit tr-sport.click for more information.

এবার তাঁর সাজে নজর কেড়েছে নানা রঙের ফুলেল নকশার চোখজুড়ানো ড্রেসটি ।
মন্দিরার পরনে নীল, আকাশি, ফিরোজা, গোলাপি ও হলুদ রঙের মিশেলে তৈরি ফুলেল প্রিন্টের একটি ড্রেস।

পোশাকটির ভি-আকৃতির নেকলাইন বিশেষ নজর কাড়ছে । কোমরের কাছের বডিহাগিং ফিটিংয়ে ফুটে উঠেছে সিলুয়েট ।

হাঁটুর ওপর পর্যন্ত দৈর্ঘ্যের পোশাকটিতে আছে লম্বা পাফড হাতা। পুরো পোশাকজুড়ে ছড়িয়ে থাকা নানা রঙের ফুলেল মোটিফ মন্দিরার লুককে করেছে প্রাণবন্ত।

পোশাকের সঙ্গে মানানসই সবুজ রঙের হিল মিউল স্যান্ডেল বেছে নিয়েছেন মন্দিরা। স্যান্ডেলের সামনের অংশে রয়েছে সোনালি অলংকরণ।

কানে পরেছেন সবুজ পাথর বসানো সোনালি রঙের মৌমাছির নকশার স্টেটমেন্ট দুল। হাতে শোভা পাচ্ছে মিনিমাল ব্রেসলেট, আঙুলে আংটি। চুল খোলা রেখেছেন তিনি।

সঙ্গে হালকা মেকআপ আর ঠোঁটে গ্লসি লিপকালার—সব মিলিয়ে সাজে ফুটে উঠেছে স্নিগ্ধতা।

মন্দিরার ছবিগুলো তোলা হয়েছে সবুজ প্রকৃতির মধ্যে । রিসোর্ট চিক লুকও বলা যায় একে। চারপাশে সবুজ গাছপালা, বাঁশঝাড় আর বাগানের পরিবেশে মন্দিরার এই লুক সত্যিই নজর কেড়েছে ফ্যাশনিস্তাদের।

কখনো দাঁড়িয়ে, কখনো বসে ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি। কোথাও হাসিমুখে, কোথাও আবার নিজের মতো করে 'মি টাইম' কাটাতে দেখা গেছে তাঁকে। সব মিলিয়ে রঙিন ফুলেল পোশাকে মন্দিরার এই উপস্থিতি যেন প্রকৃতির সবুজের মধ্যে এক টুকরা রঙের ছোঁয়া।

ছবি: ইন্সটাগ্রাম

Read full story at source