অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য জমা পড়েছে কোন ৫ সিনেমা

· Prothom Alo

৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য পাঁচটি চলচ্চিত্র জমা পড়েছে। সিনেমাগুলো হলো নূরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’, মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’, রেদওয়ান রনি পরিচালিত ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

অস্কার বাংলাদেশ কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জমা পড়া চলচ্চিত্রগুলোর চূড়ান্ত মূল্যায়ন ও বাছাইয়ের জন্য সাত সদস্যের অস্কার বাংলাদেশ কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারপারসন জহিরুল ইসলাম। অন্য সদস্যরা হলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, অপি করিম, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি। ইতিমধ্যে এই কমিটি অস্কার কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে।

Visit saltysenoritaaz.com for more information.

এখনো অস্কারের জন্য জমা পড়েনি কোনো ছবি, আলোচনায় যেসব সিনেমা

কমিটির সদস্যরা জমা পড়া ছবিগুলো দেখে মূল্যায়ন করবেন। তাঁদের সম্মিলিত মূল্যায়ন ও আলোচনার ভিত্তিতে অস্কারে বাংলাদেশের পক্ষ থেকে জমা দেওয়ার জন্য একটি চলচ্চিত্র বাছাই করা হবে। ২৭ সেপ্টেম্বর বাছাই চলচ্চিত্রটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

Read full story at source