আদিবাসী দিবসে শিকড়ের টানে, অধিকারের গানে
· Prothom Alo
আজ রোববার আন্তর্জাতিক আদিবাসী দিবস। পাহাড়, সমতল ও উপকূলের নানা প্রান্তে নিজেদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য আঁকড়ে বেঁচে আছেন বাংলাদেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ। অনেক ক্ষেত্রেই এসব জাতিগোষ্ঠীর মানুষের জীবনযাপন এখন সংকটে। ভূমি হারানোর আশঙ্কা, ভাষা ও সংস্কৃতির ক্ষয়, শিক্ষা ও কর্মসংস্থানে বৈষম্য—সব মিলিয়ে অধিকার ও অস্তিত্ব রক্ষার লড়াই তাঁদের কাছে এখনো বাস্তব। এবারও রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে দিনটি উপলক্ষে নানা আয়োজনের ছবি তুলেছেন সাজিদ হোসেন।
Visit h-doctor.club for more information.
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সমাবেশস্থলে অতিথিদের সামনে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড। দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য সেজেছেন গারো শিল্পীরা। ত্রিপুরাদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে ওঁরাও সম্প্রদায়ের শিল্পীরা অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক আদিবাসী দিবসে খাসি সম্প্রদায়ের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। নীল–সাদা পোশাকে গারো সম্প্রদায়ের শিল্পীদের নৃত্য সবার দৃষ্টি কাড়ে। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত র্যালি।