বিদেশে পালিয়ে যাচ্ছিলেন সন্ত্রাসী সাজ্জাদের ‘সহযোগী’, বিমানবন্দর থেকে গ্রেপ্তার

· Prothom Alo

বিদেশে পালিয়ে যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোলাম সারোয়ার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি চট্টগ্রামের সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী এবং ফুফাতো ভাই বলে জানিয়েছে পুলিশ। তবে সন্ত্রাসী সাজ্জাদ তা অস্বীকার করেছেন। গতকাল শনিবার ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।

Visit bettingx.bond for more information.

গোলাম সরোয়ারকে গ্রেপ্তারের বিষয়ে গতকাল দিবাগত রাত একটার দিকে সংবাদ বিজ্ঞপ্তি পাঠান চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইটের বহির্গমন এলাকা থেকে গোলাম সারোয়ার খানকে গ্রেপ্তার করা হয়। তিনি জাল-জালিয়াতির মাধ্যমে প্রস্তুত করা কাগজপত্র ব্যবহার করে নিজেকে মিয়ানমার নাগরিক দাবি করেন। এই পরিচয় ব্যবহার করে ডেনমার্কের ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহ করাসহ বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে ওমানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা আমিনুর রশিদ বলেন, গোলাম সারোয়ার খান শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী। সন্ত্রাসী বড় সাজ্জাদের পরিচয় ব্যবহার করে ঢাকা ও চট্টগ্রামে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করার তথ্য পাওয়া গেছে তাঁর বিরুদ্ধে। চট্টগ্রাম মহানগরে সংঘটিত বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে সন্ত্রাসী সাজ্জাদ আলী দাবি করেছেন গোলাম সরোয়ার খান নামে তাঁর কোনো ফুফাতো ভাই কিংবা সহযোগী নেই। মুঠোফোনে তিনি বলেন, ‘আমার নাম ব্যবহার করে নানা অপরাধ করে আসছেন ওই ব্যক্তি।’

Read full story at source