যাত্রাবাড়ীতে বাসার সামনে খেলছিল শিশু, রিকশাভ্যানের চাপায় নিহত

· Prothom Alo

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলারপাড় এলাকায় রিকশাভ্যানের চাপায় জোনায়েদ হোসেন নামের দুই বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী মো. আজিম উদ্দিন বলেন, কাজলারপাড় নতুন রাস্তা এলাকায় ভাড়া বাসার সামনে জোনায়েদ খেলছিল। একপর্যায়ে সে রাস্তায় চলে আসলে মালবোঝাই রিকশাভ্যানের একটি চাকা তার ওপর দিয়ে উঠে যায়। এতে শিশুটি আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা পৌনে একটার দিকে চিকিৎসক জোনায়েদকে মৃত ঘোষণা করেন।

Visit asg-reflektory.pl for more information.

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

জোনায়েদ হোসেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন পাটওয়ারীর হাট গ্রামের অটোরিকশাচালক জামির হোসেনের ছেলে। পরিবারের সঙ্গে সে যাত্রাবাড়ীর কাজলারপাড় নতুন রাস্তা এলাকায় একটি ভাড়া বাসায় থাকত।

Read full story at source