আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কাল মাঠে থাকবে এনসিপি

· Prothom Alo

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলটির যেকোনো তৎপরতা মোকাবিলায় আগামীকাল মঙ্গলবার মাঠে থাকার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে’ দলটির সারা দেশের নেতা–কর্মীদের বিক্ষোভ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

Visit bettingx.bond for more information.

আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এ কথা বলা হয়েছে। নির্দেশনায় এনসিপির নেতা–কর্মীদের আগামীকাল বিকেল পাঁচটায় নিজ নিজ জেলা শহর ও মহানগর এলাকায় বিক্ষোভ সমাবেশ করতে বলা হয়েছে।

জানতে চাইলে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য আকরাম হুসাইন আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘যেভাবে গুম–খুন ও গণহত্যার বিচার বলছে, তাতে বিচার বাস্তবায়ন নিয়ে আমাদের সংশয় আছে। আওয়ামী লীগের লোকজনকে তারা ছেড়ে দিচ্ছে। এমন পরিস্থিতিতে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আমরা বিক্ষোভ ডেকেছি। এনসিপির সারা দেশের নেতা–কর্মীদের আগামীকাল বিক্ষোভ করার আহ্বান জানানো হয়েছে। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও বিক্ষোভ করবে।’

Read full story at source