রাজ কাপুরের মৃত্যুর পর যেভাবে ‘হেনা’ বাঁচাতে এক হয়েছিল কাপুর পরিবার
· Prothom Alo

রাজ কাপুর যখন তাঁর স্বপ্নের ছবি ‘হেনা’ নির্মাণ করছিলেন, তখনই ১৯৮৮ সালে তাঁর মৃত্যু ঘটে। ছবিটি ছিল ভারত-পাকিস্তানের প্রেমকাহিনি, যেখানে অভিনয় করেছিলেন ঋষি কাপুর ও জেবা বখতিয়ার। রাজ কাপুরের মৃত্যুর পর অনেকেই ভেবেছিলেন, ছবিটির ভবিষ্যৎ হয়তো অনিশ্চিত হয়ে পড়বে। কিন্তু তখনই একসঙ্গে এগিয়ে আসে পুরো কাপুর পরিবার।
Visit biznow.biz for more information.
সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবির অন্যতম অভিনেত্রী অশ্বিনী ভাবে স্মৃতিচারণা করে জানিয়েছেন, কীভাবে কাপুর পরিবারের সদস্যরা ছবিটি শেষ করতে সর্বাত্মক সহযোগিতা করেছিলেন।
অশ্বিনী বলেন, ‘হেনা শুধু আমার ক্যারিয়ারই বদলে দেয়নি, নিজেকে দেখার দৃষ্টিভঙ্গিও পাল্টে দিয়েছিল। মারাঠি সিনেমা ও নাটকে অভিনয়ের অভিজ্ঞতা ছিল, কিন্তু এত বড় পরিসরে, এত গ্ল্যামারাসভাবে নিজেকে কখনো কল্পনাও করিনি।’
রাজ কাপুরের মৃত্যুর পর পরিচালনার দায়িত্ব নেন তাঁর জ্যেষ্ঠ পুত্র রণধীর কাপুর। আর পুরো প্রযোজনা সংস্থা আরকে ফিল্মস ছবিটি শেষ করতে একজোট হয়ে কাজ করে। অশ্বিনীর ভাষায়, ‘ওরা শুধু আমাকে একটি বড় গান দেয়নি, সেই গানটি করার জন্য প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধাও দিয়েছে।’
‘হেনা’ সিনেমার পোস্টার। আইএমডিবিবিশেষ করে নীতু কাপুরের কথা উল্লেখ করে অশ্বিনী বলেন, ‘নীতু কাপুর নিজে আমাকে গাড়িতে করে পোশাক ডিজাইনারের কাছে নিয়ে যেতেন। তিনবার ট্রায়ালে নিয়ে গেছেন। এত বড় তারকা হয়েও আমার প্রতি তাঁর আন্তরিকতা ছিল অবিশ্বাস্য।’
তিনি আরও জানান, গানটির মহড়ার জন্য আরকে স্টুডিওর ‘সত্যম’ হল তাঁর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। সেখানে ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করেছেন। পরে প্রায় ১৪–১৫ দিন ধরে হাজারের বেশি মানুষের উপস্থিতিতে ‘আজা ভে মাহি’ গানটির শুটিং হয়।
মজার বিষয় হলো, গানটির শুটিং শেষে নিজের কাজ নিয়ে সন্তুষ্ট ছিলেন না অশ্বিনী। তিনি মনে করেছিলেন, তাঁর পারফরম্যান্স খুব একটা ভালো হয়নি। তখন পাশে দাঁড়ান ঋষি কাপুর। অভিনেত্রীর স্মৃতিচারণা, ‘ঋষিজি আমাকে জিজ্ঞেস করেছিলেন, “গানটি কেমন হয়েছে বলে মনে হয়?” আমি বলেছিলাম, আমি খুব খারাপ করেছি। তিনি সঙ্গে সঙ্গে বলেছিলেন, “পাগল নাকি?” তুমি জানোই না তুমি কী করেছ!’”
কাপুর পরিবারে আবার বিয়ে, পাত্রী কেপরে ‘আজা ভে মাহি’ শুধু ছবির নয়, অশ্বিনী ভাবের ক্যারিয়ারেরও অন্যতম পরিচিত গান হয়ে ওঠে। তিনি জানান, বহু বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠান করতে গিয়ে এই গান পরিবেশন করেছেন। এমনকি মাধুরী দীক্ষিতের আন্তর্জাতিক শোগুলোরও উদ্বোধনী পরিবেশনা ছিল এই গান।
১৯৯১ সালে মুক্তি পাওয়া ‘হেনা’ শেষ পর্যন্ত রাজ কাপুরের অসমাপ্ত স্বপ্নকে বাস্তবে রূপ দেয়। ছবিটি শুধু ভারত-পাকিস্তান প্রেমকাহিনির জন্য নয়, বরং কাপুর পরিবারের ঐক্য ও একনিষ্ঠতার প্রতীক হিসেবেও বলিউডের ইতিহাসে বিশেষ স্থান করে নিয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে