বাগেরহাটে দুধ-পানি দিয়ে গোসল করে দল ছাড়ার ঘোষণা ‘জামায়াত কর্মী’র

· Prothom Alo

বাগেরহাটের ফকিরহাটে দুধ-পানি দিয়ে গোসল করে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর এক কর্মী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে স্থানীয় জামায়াতের শীর্ষ নেতৃত্বের দাবি, ওই ব্যক্তি জামায়াতের কর্মী নন, জামায়াতকে ভালোবাসতেন।

Visit biznow.biz for more information.

ওই ব্যক্তির নাম শেখ খালিদ হাসান তারেক (৩০)। তাঁর বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে, বুড়ির বটতলা এলাকায়।

শনিবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোর সঙ্গে কথা হয় খালিদ হাসানের। নিজেকে জামায়াতের কর্মী দাবি করে তিনি বলেন, ‘২০১১ সাল থেকে আমি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। ইউনিয়ন আমিরের বাড়ি আমার বাড়ির পাশে। ঢাকায় আন্দোলন, মিছিল-মিটিং সবখানে আমি হাজির ছিলাম। জাতীয় নির্বাচনেও আমি বুড়ির বটতলা কেন্দ্রে জামায়াতের এজেন্ট ছিলাম। কিন্তু দলে মূল্যায়ন পাইনি। মন্দির পাহারা দেওয়া নিয়ে আমি আপত্তি জানিয়েছিলাম। তাই নিয়ে আমিরের সঙ্গে আমার বিরোধ হইছিল। এর পর থেকে আমারে একটু অবহেলার পাত্র হিসেবে রাইখে দিছে। তাই ক্ষোভে দুঃখে আমি ভাবলাম আর কী দল করব? তখন সিদ্ধান্ত নিই দুধ-পানি দিয়ে গোসল করে দল ত্যাগ করব। প্রয়োজনে আর কোনো দলই করব না।’

খালিদ হাসান জানান, গতকাল শুক্রবার জুমার নামাজের আগে বুড়ির বটতলা এলাকায় সড়কের পাশে গোসল করে ভিডিও ধারণ করান। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাড়েন।

ছড়িয়ে পাড়া ওই ভিডিওতে খালিদ হাসানকে বলতে শোনা যায়, ‘প্রয়োজনে আওয়ামী লীগ করব, তো জামায়াত আর করব না। দল ত্যাগ করে দিছি, জামায়াত ইসলাম করতাম সারা জীবন।’

তবে খালিদ হাসানের দাবির বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফকিরহাট উপজেলা শাখার সেক্রেটারি আবুল আলা মাসুম। তিনি বলেন, ওই ব্যক্তি জামায়াতের কোনো কর্মী নন। তিনি জামায়াতকে ভালোবাসতেন মাত্র।

Read full story at source