দেশে আরও একটি সরকারি মেডিক্যাল কলেজ পেল অনুমোদন

· Prothom Alo

দেশের চিকিৎসাশিক্ষার প্রসারে নরসিংদী জেলায় নতুন একটি সরকারি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে সরকার। নরসিংদী জেলায় সরকারি মেডিক্যাল কলেজ নির্মাণের অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। এর ফলে দেশে সরকারি মেডিক্যাল কলেজের মোট সংখ্যা দাঁড়াল ৩৯।

Visit mchezo.life for more information.

আজ রোববার স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘এতদ্বারা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের আওতায় নরসিংদী জেলায় “নরসিংদী মেডিক্যাল কলেজ” প্রতিষ্ঠার সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো।’ রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

প্রাথমিক ১৪ হাজার শিক্ষক নিয়োগ পর্যালোচনা হচ্ছে: শিক্ষামন্ত্রী

এর আগে ঠাকুরগাঁও জেলায় নতুন একটি সরকারি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দেয় সরকার। এটি দেশের ৩৮তম সরকারি মেডিক্যাল কলেজ।

Read full story at source