ভাইরাসে আক্রান্ত আরনালদি, ওয়াকওভার পেয়ে ফাইনালে কোবোলি
· Prothom Alo

প্রথমবারের মতো গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই বন্ধুর। কিন্তু খেলা শুরুর ২৫ মিনিট আগে জানা গেল একজনের অসুস্থতায় খেলাটি হচ্ছে না। ওয়াকওভার পেয়ে ফাইনালে উঠে গেলেন অন্যজন।
ব্যতিক্রমী এই ঘটনা ঘটেছে ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় সেমিফাইনালে। মাতেও আরনালদি ভাইরাসের কারণে ম্যাচ ছেড়ে দেওয়ায় না খেলেই ফাইনালে উঠেছেন ফ্লাভিও কোবোলি।
Visit grenadier.co.za for more information.
রোববারের ফাইনালে কোবোলির প্রতিপক্ষ জার্মানির আলেকসান্দার জভেরভ।
আরনালদি ও কোবোলি দুজনই ইতালিয়ান। বিশ্ব র্যাঙ্কিংয়ের ১০৪ নম্বরে থাকা আরনালদি এর আগে কখনো কোনো গ্র্যান্ড স্লামে চতুর্থ রাউন্ডের বেশি এগোতে পারেননি।
আজ ঘনিষ্ঠ বন্ধুর বিপক্ষে ম্যাচ থেকে নাম প্রত্যাহারের ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই দুজনে একসঙ্গে সংবাদ সম্মেলনে হাজির হন। তবে কোবোলি যাতে আক্রান্ত না হয়ে পড়েন, সে কারণে তাঁরা সাক্ষাৎকার টেবিলের দুই প্রান্তে বসেন।
সংবাদ সম্মেলনে দুই প্রান্তে বসেন কোবোলি ও আরনালদিআরনালদি জানান, বৃহস্পতিবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত প্রায় একটার দিকে পেটব্যথা নিয়ে ঘুম ভেঙে যায় তাঁর।
ম্যাচ ছেড়ে দেওয়ার বিষয়ে ২৫ বছর বয়সী এই ইতালিয়ান বলেন, ‘আমি চেষ্টা করেছিলাম দেখতে কোর্টে নামতে পারি কি না। কিন্তু যতবার উঠে দাঁড়াচ্ছি, ততবারই মাথা ঘুরছে। তাই এটাই সঠিক সিদ্ধান্ত ছিল।’
আরও একবার গ্র্যান্ড স্লামের ফাইনালে জভেরভ