খুলনা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি, আবেদন শেষ ১১ জুন

· Prothom Alo

খুলনা বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচার ডিসিপ্লিনে জুলাই ২০২৬ সেশনে পিএইচডি ফেলো প্রোগ্রামে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনপত্র জমার শেষ তারিখ ১১ জুন ২০২৬।

Visit esporist.com for more information.

ভর্তির যোগ্যতা

১। সংশ্লিষ্ট অ্যালাইড বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয় অথবা দেশের অন্য কোনো সরকারি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে অথবা অন্য কোনো দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি (যা ইউজিসি কর্তৃক সমমানের ডিগ্রি হিসেবে স্বীকৃত) থাকতে হবে।

২। প্রার্থীকে কমপক্ষে ১৭ বছর শিক্ষাকাল শেষ করতে হবে।

৩। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনকারীদের ক্ষেত্রে ইউজিসি কর্তৃক অনুমোদনের প্রমাণপত্র এবং অনুমোদিত ক্যাম্পাস থেকে ডিগ্রি অর্জনের প্রমাণপত্র দাখিল করতে হবে।

জাপান উচ্চশিক্ষার গন্তব্য, যে যে ধাপ অনুসরণ করতে হবে

৪। এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় যেকোনো একটিতে প্রথম বিভাগ (জিপিএ ৫.০০–এর মধ্যে ৩.৫০ এবং ৪.০০–এর মধ্যে ৩) এবং স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির যেকোনো একটিতে প্রথম শ্রেণি (সিজিপিএ ৪.০০–এর মধ্যে ৩.০০ এবং ৫.০০–এর মধ্যে ৩.৫০) থাকতে হবে।

৫। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।

৬। থিসিস ছাড়া স্নাতকোত্তর ডিগ্রির ক্ষেত্রে প্রথম লেখক হিসেবে কমপক্ষে Peer-reviewed জার্নালে একটি প্রকাশনা থাকতে হবে।

ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট স্কুলের ডিন অফিসে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

এইচএসসি পাসে বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, ভাতা দিনে ২০০ টাকা

Read full story at source