জীবন বীমা করপোরেশনে ডেভলপমেন্ট অফিসার পদে নিয়োগ, পদসংখ্যা ৩০

· Prothom Alo

সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশন তাদের কাকরাইল মডেল সেলস অফিসের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ডেভলপমেন্ট অফিসার’ পদে মোট ৩০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ মে পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন।

পদের বিবরণ

পদের নাম: ডেভেলপমেন্ট অফিসার।

Visit mwafrika.life for more information.

পদসংখ্যা: ৩০টি।

জীবন বীমা করপোরেশন নেবে ১০০ জন, হোম অফিসের সুযোগ, আবেদন শেষ ৩১ মে

বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া আকর্ষণীয় ইনসেনটিভ, পারফরম্যান্স বোনাস এবং বছরে ২টি উৎসব বোনাস দেওয়া হবে।

ছুটি: সপ্তাহে ২ দিন সাপ্তাহিক ছুটি।

কাজের ধরন: ফুল টাইম (অফিসভিত্তিক)।

কর্মস্থল: ঢাকা (কাকরাইল)।

যোগ্যতা ও বয়স

ন্যূনতম এসএসসি, এইচএসসি বা ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। আবেদনকারীর বয়স হতে হবে ২৮ থেকে ৪০ বছরের মধ্যে। বীমা খাতে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।

কাজের মূল দায়িত্ব

নির্বাচিত কর্মীদের মূল কাজের মধ্যে রয়েছে নতুন গ্রাহক তৈরি ও সম্পর্ক উন্নয়ন, জীবন বীমাসংক্রান্ত পরামর্শ প্রদান, সেলস ও মার্কেটিং কার্যক্রম পরিচালনা এবং টিম গঠনের মাধ্যমে ব্যবসার সম্প্রসারণ করা।

অধ্যাপনা ছেড়ে সহকারী কমিশনারে যোগদান: শিক্ষকতার গালে চপেটাঘাত নয়, নিগূঢ় বাস্তবতা

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী যোগ্য প্রার্থীদের বিডিজবস অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইনে সরাসরি আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়

আগ্রহী প্রার্থীরা ৩১ মে ২০২৬ তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

যোগাযোগের ঠিকানা: মডেল সেলস অফিস, জীবন বীমা করপোরেশন, ২৭ কাকরাইল, গ্রিন সিটি রেজেন্সি (৩য় তলা), ঢাকা-১০০০।

ঈদে ৭ দিন ছুটি পাবেন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা, ২৩ মের ছুটি বাতিল

Read full story at source