চতুর্থ বিশ্বকাপে খেলবেন জাকা–রদ্রিগেজ

· Prothom Alo

সুইজারল্যান্ডের হয়ে চতুর্থ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন গ্রানিত জাকা ও রিকার্ডো রদ্রিগেজ। এ দুজনকে রেখে আজ ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছেন সুইজারল্যান্ড কোচ মুরাত ইয়াকিন। এবারের আগে ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের দলে ছিলেন জাকা–রদ্রিগেজ।

সর্বশেষ তিন বিশ্বকাপের শেষ ষোলোতে খেলা সুইজারল্যান্ড এবার অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দল গড়েছে। গোলপোস্টের নিচে বরুসিয়া ডর্টমুন্ডের গ্রেগর কোবেল আর রক্ষণে রদ্রিগেজের সঙ্গে ম্যানুয়েল আকাঞ্জি আছেন। মাঝমাঠে সান্দারল্যান্ড মিডফিল্ডার জাকার সঙ্গে আছেন মোনাকোর ডেনিস জাকারিয়া।

Visit catcross.org for more information.

সুইজারল্যান্ডের বিশ্বকাপ দলের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় ইয়োহান মাঞ্জাম্বি। ২০ বছর বয়সী মিডফিল্ডার বুন্দেসলিগার দল ফ্রাইবুর্গে খেলেন। এ ছাড়া এখনো পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা গোলকিপার মারভিন কেলারকে বিশ্বকাপে ডাকা হয়েছে।

সুইজারল্যান্ডের বিশ্বকাপ দল:

গোলকিপার: গ্রেগর কোবেল, মারভিন কেলার, ইভন এমভোগো।
ডিফেন্ডার: ম্যানুয়েল আকাঞ্জি, অরেলা আমেন্দা, এরাই কোমার্ট, নিকো এলভেদি, লুকা জ্যাকুয়েজ, মিরো মুহাইম, রিকার্ডো রদ্রিগেজ, সিলভান ভিডমার।
মিডফিল্ডার: ইয়োহান মানজাম্বি, মিশেল অ্যাবিশার, ক্রিস্টিয়ান ফাসনাখট, রেমো ফ্রয়লার, আর্ডন জাশারি, ফাবিয়ান রিডার, জিব্রিল সো, গ্রানিত জাকা, ডেনিস জাকারিয়া।
ফরোয়ার্ড: জেকি আমদুনি, ব্রিল এমবোলো,  ডান এনডোয়ে, নোয়া ওকাফোর, রুবেন ভার্গাস, সেড্রিক ইটেন।

নিশ্চিত হয়ে গেল রোনালদোর ইতিহাস গড়া

Read full story at source