বিচ্ছেদ নিয়ে জল্পনা, মুখ খুললেন মৌনী
· Prothom Alo

মৌনী রায় ও সুরজ নাম্বিয়ারের দাম্পত্য নাকি ভেঙে গেছে! তাঁদের বিচ্ছেদের গুঞ্জনে মন খারাপ ভক্তদের। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মৌনী বা সুরজ—কেউই কিছু জানাননি। সামাজিক যোগাযোগমাধ্যমে নাকি দুজন একে অপরকে আনফলো করেছেন। এর পর থেকেই শুরু হয় বিচ্ছেদের কারণ নিয়ে গুঞ্জন।
Visit umafrika.club for more information.
যদিও শোনা যাচ্ছে, নতুন বছরের শুরু থেকেই তাঁদের সম্পর্কে চিড় ধরতে শুরু করেছিল। ভেতরের খবর, মৌনীর স্বামী নাকি প্রতারণা করছেন! বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন সুরজ। শুধু তা–ই নয়, এমন গুঞ্জনও আকাশে-বাতাসে উড়ে বেড়াচ্ছে যে মৌনীর টাকাপয়সা নয়ছয় করেছেন সুরজ! যদিও সুরজ নিজেই দুবাইয়ের ব্যবসায়ী। সেখানেই থাকেন। তাই আর্থিক প্রতারণার বিষয়টি কতটা সত্যি? তা নিয়ে ধন্দ রয়েই যায়। আরেকটি টুইস্ট হচ্ছে, মৌনী-সুরজের দাম্পত্য ভাঙার গুঞ্জন নিয়ে যখন বিভিন্ন মহলে ঝড়, তখন নায়িকার কাছের বান্ধবী দিশা পাটানিও আনফলো করেছেন সুরজকে।
মৌনী রায় ও সুরজ নাম্বিয়ার। ইনস্টাগ্রাম থেকেবিয়ে ভাঙার নেপথ্যে যখন একাধিক তত্ত্ব উঠে আসছে, তখন এবার নিজেই মুখ খুললেন মৌনী রায়। গতকাল ইনস্টা স্টোরিতে একটি পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে উল্লেখ, ‘সব সংবাদমাধ্যমের কাছে অনুরোধ, দয়া করে ভুয়া খবর ছড়াবেন না। এই সময়ে আমাদের একটু একা থাকতে দিন।’ তবে তাঁদের সত্যিই বিচ্ছেদ হয়েছে কি না, সে প্রসঙ্গে কিছু বলেননি অভিনেত্রী।
স্বামীর সব ছবি মুছে দিলেন, মৌনীর ঘর কি ভাঙছেএকসময় নির্মাতা অয়ন মুখার্জির সঙ্গে মৌনীর সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও অভিনেত্রী নিজের ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে চেয়েছেন। জানা যায়, ২০১৯ সালের নববর্ষ উদ্যাপনের সময় দুবাইয়ে পারস্পরিক পরিচিতদের মাধ্যমে প্রথম দেখা হয় মৌনী ও সুরজের। এরপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। প্রায় দুই বছর সম্পর্কের পর পরিবারের সম্মতিতেই বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। ২০২২ সালের জানুয়ারিতে গোয়ায় বসেছিল তাঁদের বিয়ের আসর।
বলিউড হাঙ্গামা অবলম্বনে