এইমতো
· Prothom Alo

গন্তব্যে পৌঁছানোর আগে
কারও ভালো লেগে যেতে পারে
Visit saltysenoritaaz.com for more information.
পথের ভ্রান্তি।
বসন্তে শুধু ফুল থাকে না,
থাকে মাধুরী; ধূলি ও বালি।
আমাদের সব মলিন কথা ফুরিয়ে এলে
চালু হবে এতকাল বন্ধ থাকা
বনের বেতার।
অনেক আগামীকাল ধরে আমরা
ব্যর্থ হওয়ার বাসনায়
রঙিন হতে থাকব।