পরিযায়ী পাখির নিরাপদ আশ্রয়ে কাজ করছে ইয়ামাহা রাইডার্স ক্লাব সুনামগঞ্জ
· Prothom Alo

সুনামগঞ্জের তাহিরপুরে পরিযায়ী পাখি ও জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে ইয়ামাহা রাইডার্স ক্লাব সুনামগঞ্জ (ওয়াইআরসি–সুনামগঞ্জ)।
শীতের আগমনে প্রতিবছর শীতপ্রধান অঞ্চল থেকে হাজারো পরিযায়ী পাখি বাংলাদেশের বিভিন্ন হাওর ও জলাভূমিতে আসে। এসব পাখির নিরাপদ আশ্রয় নিশ্চিত করা এবং তাদের আবাসস্থল সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে গত শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) সুনামগঞ্জের তাহিরপুরে বিশেষ উদ্যোগ গ্রহণ করে ওয়াইআরসি সুনামগঞ্জ। এ কার্যক্রমে ক্লাবের ১৫ জন সদস্য অংশ নেন।
Visit turconews.click for more information.
উদ্যোগের অংশ হিসেবে সদস্যরা স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। আলোচনায় পরিযায়ী পাখি সংরক্ষণ, পাখি শিকার রোধ, জলাভূমির পরিবেশ রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয় মানুষের ভূমিকা তুলে ধরা হয়। পাশাপাশি স্থানীয় মানুষের অভিজ্ঞতা ও মতামত শোনার মাধ্যমে এলাকার বাস্তব পরিস্থিতি বোঝার চেষ্টা করা হয়।
নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
এ আয়োজনে পরিবেশ সংরক্ষণে কাজ করা বেসরকারি সংস্থা সিএনআরএসের আঞ্চলিক পরিচালক সাইফুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন। তিনি বলেন, এ উদ্যোগ হাওর এলাকার মানুষের মধ্যে দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব তৈরি করবে। পাশাপাশি পরিযায়ী পাখি শিকার রোধে স্থানীয় মানুষকে সচেতন করবে এবং অন্যদেরও পাখি শিকার থেকে বিরত রাখতে উৎসাহিত করবে।
কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় পরিবেশের উপযোগী গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়।