সূর্যবংশীর বয়স নিয়ে সন্দেহ পাকিস্তানের তানভীরের
· Prothom Alo

ক্রিকেটে বয়স নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। তবে অতীতে বেশির ভাগ সময় সেই বিতর্কে জড়িয়েছে পাকিস্তানের নাম। এবার সেই পাকিস্তানেরই সাবেক পেসার তানভীর আহমেদ প্রশ্ন তুলেছেন ভারতের বৈভব সূর্যবংশীর বয়স নিয়ে। পাকিস্তানের একটি টেলিভিশন অনুষ্ঠানে কথা বলতে গিয়ে সূর্যবংশীর বয়স নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তানভীর। তাঁর দাবি, ১৫ বছর বয়সী এই ক্রিকেটারের প্রকৃত বয়স অন্তত ২০ থেকে ২১ বছর।
Visit newsbetsport.bond for more information.
অফিশিয়ালি সূর্যবংশীর বয়স মাত্র ১৫ বছর হলেও ব্যাট হাতে যা করেছেন, তা দেখে চোখ কপালে উঠতে বাধ্য। দোহায় এসিসি এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫৩ বলে ২০৪ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলেছেন সূর্যবংশী। তাঁর ইনিংসে ছিল ২৮টি ছক্কা ও ৭টি চার। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে ২৫০ রানের লক্ষ্য ভারত ‘এ’ পেরিয়ে গেছে মাত্র ১৪.২ ওভারে। জয় ৭ উইকেটে। কিন্তু এমন ইনিংস দেখেও মুগ্ধতার চেয়ে সন্দেহই বেশি হয়েছে তানভীরের!
পাকিস্তানের সাবেক পেসার তানভীর আহমেদপাকিস্তানের সাবেক এই পেসার বলেছেন, ‘ওর বয়স ১৫ বছর নয়। অন্তত ২০-২১ বছর হবে। ও যতই প্রতিভাবান হোক, ১৫ বছরের কোনো ছেলের পক্ষে ২৮টি ছক্কা মারা সম্ভব নয়।’ কথাটা বলেই থামেননি তানভীর। সূর্যবংশীর শারীরিক সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি, ‘ও এভাবে ছক্কা মারতে পারে না। ১৫ বছরের একটা ছেলের শারীরিক গঠন এত শক্তিশালী হতে পারে না। ওর কাঁধে এত শক্তি থাকার কথা নয়। আমি বিশ্বাস করি না, ওর বয়স ১৫ বছর।’
কার সঙ্গে কথা বলে ৫৩ বলে ২০৪ করলেন সূর্যবংশী, রহস্য কীঅনুষ্ঠানের আরেক সঞ্চালক যখন সূর্যবংশীর বয়স পরীক্ষা করার প্রস্তাব দেন, তখন তানভীরের সংক্ষিপ্ত জবাব, ‘হ্যাঁ, পরীক্ষা করা হোক।’
সূর্যবংশীর বয়স নিয়ে বিতর্ক এবারই প্রথম নয়। সূর্যবংশীর জন্মতারিখ সরকারি নথি অনুযায়ী ২৭ মার্চ ২০১১। সে হিসাবে ২০২৩ সালে তাঁর বয়স হওয়ার কথা ১২ বছর। কিন্তু ২০২৩ সালে স্থানীয় একটি হিন্দি সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে নিজের বয়স সম্পর্কে প্রশ্নের উত্তরে সূর্যবংশী বলেছিলেন, ওই বছরের ২৭ সেপ্টেম্বর তাঁর বয়স ১৪ বছর হবে।
সূর্যবংশী ভারতীয় ক্রিকেটের নতুন বড় তারকাএই বক্তব্যের সঙ্গে সরকারি জন্মতারিখের হিসাব মিলছিল না। কারণ, ২৭ মার্চ ২০১১ জন্ম হলে ২০২৩ সালের সেপ্টেম্বরে তাঁর বয়স হওয়ার কথা সাড়ে ১২ বছর, ১৪ বছর নয়। সাক্ষাৎকারের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই বয়স নিয়ে প্রথম বড় বিতর্ক তৈরি হয়।
২০২৪ সালের ৫ জানুয়ারি মুম্বাইয়ের বিপক্ষে বিহারের হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় সূর্যবংশীর। তখন তাঁর সার্টিফিকেটে বয়স ছিল ১২ বছর ২৮৪ দিন। অভিষেকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও বয়স নিয়ে প্রশ্ন ওঠে। সমালোচকেরা ২০২৩ সালের সেই সাক্ষাৎকারের ভিডিও সামনে আনেন। তাঁদের দাবি, সূর্যবংশীর প্রকৃত বয়স সরকারি নথিতে উল্লেখ করা বয়সের চেয়ে বেশি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎয়ের সময় সূর্যবংশীর পাশে তাঁর বাবা সঞ্জীব সূর্যবংশীঅভিযোগের জবাব দিয়েছিলেন সূর্যবংশীর বাবা সঞ্জীব সূর্যবংশী। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ছেলের বয়স নিয়ে তাঁদের কোনো ভয় নেই। বিসিসিআইয়ের বয়স পরীক্ষাতেও অংশ নিয়েছে সে। সঞ্জীবের ভাষায়, ‘ওর বয়স যখন সাড়ে আট বছর, তখনই প্রথম বিসিসিআইয়ের বোন টেস্ট দিয়েছিল। সে এরই মধ্যে ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছে। আমরা কাউকে ভয় পাই না। প্রয়োজন হলে আবারও বয়স পরীক্ষা দিতে পারে।’
১৫ বছরের সূর্যবংশীর গায়ে এত শক্তি কোত্থেকে আসে