ইঁদুরের গর্তে ধানের খোঁজ, মাঠজুড়ে শৈশব

· Prothom Alo

মাঠজুড়ে এখন ধান কাটার ব্যস্ততা। পাকা ধানের সুবাস আর কৃষকের কর্মব্যস্ততার ভিড়ে গ্রামীণ শিশু-কিশোরদের যেন আরেক উৎসব। হাতে কোদাল আর থলে নিয়ে তারা দল বেঁধে ছুটছে ধানখেতে। তাদের লক্ষ্য—ইঁদুরের গর্ত। খেতের ভেতর গর্ত খুঁড়ে ইঁদুরের জমিয়ে রাখা ধানের শিষ বের করাই তাদের আনন্দ। এক জমি থেকে আরেক জমিতে ঘুরে কারও ব্যাগে জমছে একমুঠো ধান, কারও বা কিছুটা বেশি। তবে ধান পাওয়ার চেয়ে এই খোঁজাখুঁজির রোমাঞ্চই তাদের কাছে বড়। সম্প্রতি রংপুর সদর উপজেলার মমিনপুর এলাকায় ক্যামেরাবন্দী হয়েছে শৈশবের এই চেনা রূপ।

Visit asg-reflektory.pl for more information.

কোদাল আর থলে হাতে ধানখেতের দিকে ছুটে চলেছে একদল শিশু।ধান কেটে নেওয়া শূন্য মাঠে ইঁদুরের গর্ত খুঁজছে তারা। জমিতে স্তূপ করে রাখা ধানের আঁটি সরিয়ে গর্তের মুখ খোঁজার চেষ্টা। গর্তটি কতটা গভীর আর ভেতরে ধান আছে কি না, তা পা ঢুকিয়ে বোঝার চেষ্টা করছে এক শিশু। একটি গর্তে ধানের সন্ধান মিলতেই আনন্দে একসঙ্গে হুমড়ি খেয়ে পড়েছে শিশুরা। কোনো কিছুতেই পরোয়া নেই; গর্তের গভীরে মাথা ও হাত ঢুকিয়ে ধান বের করে আনার চেষ্টা করছে এক শিশু। গর্ত থেকে তোলা ধানগুলো থলেতে জমা করছে এক শিশু। পরিশ্রম সার্থক! একমুঠো ধান পেয়ে মুখে ফুটে উঠেছে বিজয়ের হাসি। এক জমির কাজ শেষ। নতুন গর্তের খোঁজে এবার অন্য জমির দিকে যাচ্ছে এক শিশু।

Read full story at source