চোরের ক্যারিয়ারের প্রমোশন!

· Prothom Alo

আমাদের সমাজে যেমন উঁচু-নিচু শ্রেণিভেদ আছে, চোর সমাজেও কিন্তু ব্যাপারটা ঠিক একই রকম! সাধারণত চোরেরা আমাদের কাছ থেকে কী চুরি করে? রাস্তাঘাটে হাত থেকে ব্যাগ টান মারা, পকেট থেকে মানিব্যাগ বা মুঠোফোন ছিনিয়ে নেওয়া—এগুলো আমাদের সমাজে খুবই সাধারণ ঘটনা।

Visit newsbetting.club for more information.

আবার আরেক দল চোর আছে, যারা মসজিদের সামনে থেকে মানুষের জুতা চুরি করে। চোর সমাজে এদের একদম নিচু জাতের চোর হিসেবে ধরা হয়। এদের না আছে কোনো সম্মান, না আছে কোনো ক্যারিয়ার গ্রোথ!

এমনই এক চোর একদিন ডিপ্রেশনে পড়ে গেল। এভাবে আর কত দিন? চোর সমাজে নিজের মর্যাদাটা কীভাবে বাড়ানো যায়, কীভাবে একটা জবরদস্ত প্রমোশন পাওয়া যায়—সেই চিন্তায় তার রাতের ঘুম হারাম।

তো সেই চোর একদিন আনমনে রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ এক রেস্টুরেন্টের সামনে এসে তার চোখ আটকে গেল। সে দেখল, রেস্টুরেন্টের বাইরে পুলিশের একটা গাড়ি রাখা, কিন্তু গাড়ির ভেতরে কেউ নেই! উঁকি দিয়ে দেখল, পুলিশ সদস্যরা ভেতরে বসে মহা আয়েশে দুপুরের খাবার খাচ্ছেন।

দৃশ্যটা দেখেই চোরের মাথার ভেতর হাজার ওয়াটের বাল্ব জ্বলে উঠল! সে মনে মনে ভাবল, ‘আজীবন তো পকেট আর জুতাই মারলাম। আজ যদি এই গাড়িটা নিয়ে টান দিতে পারি, তাহলে চোর সমাজে আমার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে!’

যেমন ভাবা, তেমন কাজ। এই সুবর্ণ সুযোগটাকে কাজে লাগিয়ে সে এক লাফে ড্রাইভিং সিটে বসে পড়ল। এরপর গাড়ি স্টার্ট দিয়ে জোরসে টান! তবে সে কিন্তু সাধারণ চোরের মতো ভয়ে ভয়ে পালায়নি; বরং একদম রাজকীয় ভাবের সঙ্গে, বুক ফুলিয়ে গাড়ি চালিয়ে চলে গেল।

ওদিকে রেস্টুরেন্টের ভেতরে তৃপ্তি করে খাওয়াদাওয়া শেষে পরম শান্তিতে ঢেকুর তুলতে তুলতে পুলিশ সদস্যরা বাইরে বেরিয়ে এলেন। এরপর যে দৃশ্যটা তাঁরা দেখলেন, সেটা ভাষায় প্রকাশ করার মতো না! যেখানে গাড়ি থাকার কথা, সেখানে এখন শুধু ধুলা উড়ছে!

এই অনুভূতিটা কিন্তু আমাদের সবারই খুব চেনা। রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ পকেটে হাত দিয়ে যখন দেখি মুঠোফোনটা নেই, তখন বুকের ভেতর যেমন একটা মিনি হার্ট অ্যাটাক হয়—তাদের অবস্থাটা তখন তার চেয়েও এক হাজার গুণ ভয়াবহ!

সবচেয়ে বড় ট্র্যাজেডিটা কী জানেন? আমাদের কিছু চুরি হলে আমরা দৌড়ে থানায় গিয়ে জিডি করি, কিংবা ৯৯৯-এ কল দিই। কিন্তু পুলিশের নিজের গাড়িই যখন চুরি হয়ে যায়, তখন তারা কাকে কল দেবে? নিজেরাই নিজেদের কাছে গিয়ে বলবে—‘স্যার, আমাদের গাড়িটা একটু খুঁজে দেন!’

অন্যদিকে আমার তো কল্পনা করতেই দারুণ লাগছে—গাড়িটা নিয়ে যাওয়ার সময় রাস্তায় সেই চোর হয়তো ট্রাফিক জ্যামের মধ্যে আটকা পড়েছে। কিন্তু তাতে তার কোনো টেনশন নেই! বরং সে খুব উৎসাহের সঙ্গে ঘন ঘন হর্ন বাজাচ্ছে, আর মাঝে মাঝে পুলিশের সাইরেনটাও ছেড়ে দিচ্ছে। চারপাশের মানুষ তাকে রাস্তা ছেড়ে দিচ্ছে, আর সে হয়তো মুচকি হেসে ভাবছে—‘আজ বাড়িতে গিয়ে একদম ভিআইপি চোরের মর্যাদা নিয়ে দুপুরের ভাতটা খাব!’

এদিকে চোর সমাজে সেই চোর এখন হয়তো রীতিমতো সেলিব্রিটি! অন্য চোরেরা যেখানে মুঠোফোন-মানিব্যাগ চুরি করে গর্ব করে, সেখানে সেই চোর স্বয়ং পুলিশের গাড়ি মেরে দিয়েছে। চোর অ্যাসোসিয়েশনে তার সিভি এখন হয়তো সবার ওপরে। এতক্ষণে হয়তো সে ‘চুরি ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার’ পদে প্রমোশনও পেয়ে গেছে!

ফুল-কপির এই সিজনেগোয়েন্দা মন্টু হোমস ও সিলিন্ডার রহস্যআমার আছে পাসপোর্ট এলপিজি এক্সপ্রেস সংবিধিবদ্ধ সতর্কীকরণদিবসীকরণআপা যেভাবে দেশে ফিরতে পারেন

Read full story at source