কেন তাঁকে ‘নতুন ওবামা’ বলা হচ্ছে
· Prothom Alo

মাত্র ৩৯ বছর বয়স। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তাঁকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তাঁর তুলনা করা হচ্ছে। কেউ কেউ তাঁকে বলছেন ‘নতুন ওবামা’। ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবেও আলোচনায় তাঁর নাম। তিনি জন অসফ। বর্তমানে মার্কিন সিনেটের সবচেয়ে কম বয়সী সদস্য তিনি। সাবেক ডেমোক্র্যাট মার্কিন প্রেসিডেন্ট ওবামার সঙ্গে তাঁর বেশ কিছু দৃশ্যমান মিল খুঁজে পেয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।
Visit forestarrow.help for more information.