এপেক্স ফুটওয়্যারের ‘এগারো এগারো’ প্রচারণা কী, ক্রেতারা কী সুবিধা পান

· Prothom Alo

দেশের অন্যতম বড় জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান এপেক্স ফুটওয়্যার ‘এগারো এগারো’ প্রচারণা চালাচ্ছে। এই প্রচারণায় তাদের জুতা ও অন্যান্য সামগ্রীর ওপর মূল্যছাড় দেওয়া হচ্ছে। গতকাল থেকে শুরু হওয়া এই মূল্যছাড় চলবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত।

এপেক্স ফুটওয়্যার সূত্রে জানা গেছে, ‘এগারো এগারো’ প্রচারণার অংশ হিসেবে ক্রেতারা যেকোনো শোরুম বা অনলাইন জুতা কেনেন এবং বিকাশে মূল্য পরিশোধ করেন, তাহলে ১১ শতাংশ মূল্যছাড় পাবেন। আপনি জুতা ছাড়া সকস (মোজা), জুতা রং করার কালি, শো সাইনার, বেল্টসহ অন্যান্য সামগ্রী কেনেন, তাহলে এমনিতেই ১১ শতাংশ পাওয়া যাবে। আর যদি আপনি বিকাশে মূল্য পরিশোধ করেন, তাহলে আরও ১১ শতাংশ ছাড় পাওয়া যাবে। সব মিলিয়ে মূল্যছাড় পাওয়া যাবে ২২ শতাংশ।

Visit esporist.org for more information.

এপেক্স ফুটওয়্যারের ওয়েবসাইটে গিয়ে দেখা গেছে, এই মূল্যছাড় পেতে অন্তত ১১১১ টাকার পণ্য কিনতে হবে। এ ছাড়া ডেলিভারি চার্জেও ছাড় আছে।

এপেক্স ফুটওয়্যার সূত্রে আরও জানা গেছে, এই প্রচারণায় গ্রাহকদের ব্যাপক সাড়া মিলেছে। তিন দিনের এই প্রচারণায় বিক্রির লক্ষ্য ১০ কোটি টাকা। প্রথম দিনেই ৯৪ শতাংশ লক্ষ্য অর্জিত হয়েছে।

এ বিষয়ে এপেক্স ফুটওয়্যারের হেড অব মার্কেটিং মো. রায়হান কবীর প্রথম আলোকে বলেন, ‘এই ধরনের প্রচারণার আয়োজন দ্বিতীয়বারের মতো করা হয়েছে। গতবারও বেশ সাড়া পাওয়া যায়। এতে শীতকালীন বিক্রি বাড়ে। এটি এক ধরনের ই-কমার্স ক্যাম্পেইন। এই ধরনের প্রচারণায় অন্য সাধারণ দিনের চেয়ে বিক্রি বেড়ে যায় দেড় গুণ।

Read full story at source