সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
· Prothom Alo
শুভ সকাল। আজ ১১ নভেম্বর, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরিতে পুনর্বহাল হলেন শরীফ
দুদকের উপসহকারী পরিচালকের পদ থেকে চাকরিচ্যুত হওয়ার পর ভাইয়ের দোকানে চাকরি নিয়েছিলেন মো. শরীফ উদ্দিনউপসহকারী পরিচালকের পদ থেকে মো. শরীফ উদ্দিনকে অপসারণের আদেশ প্রত্যাহার করে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তাঁকে দুর্নীতি দমন কমিশনের চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। বিধি অনুসারে তিনি জ্যেষ্ঠতা ও সব বকেয়া বেতন–ভাতা প্রাপ্য হবেন। বিস্তারিত পড়ুন...
Visit moryak.biz for more information.
চীনের ‘হানিট্র্যাপে’ এনভিডিয়ার প্রধান, এর পরিণতি কী হবে
২০২৪ সালের জুন মাসে তাইপেইয়ের একটি বারে অ্যালিস হুয়াংয়ের সঙ্গে বসে আছেন জেনসেন হুয়াংএআই খাতের পরাশক্তি এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং চীনের একটি গোয়েন্দা অভিযানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন—এমন অভিযোগের পর প্রতিষ্ঠানটি তদন্ত শুরু করেছে। হুয়াং স্বীকার করেছেন যে তিনি একজন সন্দেহভাজন চীনা গোয়েন্দার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। ওই নারী ‘বিদেশি গোয়েন্দা তৎপরতার’ মূল কেন্দ্রে ছিলেন বলে খবর পাওয়া গেছে। বিস্তারিত পড়ুন...
পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় আমিনুল ইসলাম
বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলপাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের হাই পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম। এক বিবৃতিতে খবরটি জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিস্তারিত পড়ুন...
বিচ্ছেদ হলে স্ত্রীকে কত অর্থ দিতে হবে এনভিডিয়ার প্রধানকে
স্ত্রী লরি মিলসের সঙ্গে এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াংঅ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস বিবাহবিচ্ছেদের পর সাবেক স্ত্রীকে ৩ হাজার ৫৬০ কোটি ডলার পরিশোধ করেছিলেন। এটি বিবাহবিচ্ছেদের কারণে বিশ্বের সবচেয়ে বড় সম্পদ হস্তান্তরের ঘটনা। তবে বিবাহবিচ্ছেদ হলে জেফ বেজোসের এই রেকর্ড ছাড়িয়ে যেতে পারেন বিশ্বের শীর্ষ এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। বিস্তারিত পড়ুন...
গাড়ি থেকে রক্তাক্ত তরুণীর লাফ, শুরু হলো পুলিশের ‘গজব রাত’
‘গজব রাত’ সিনেমার বিভিন্ন দৃশ্য। কোলাজ‘গজব রাত’ দিল্লির এক ঘটনাবহুল রাতের গল্প। দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তা সাব-ইন্সপেক্টর অজয় নির্ভিত (মনোজ বাজপেয়ী) তখন ভাবছেন কীভাবে নিজের পকেট আরও ভারী করা যায়। ঠিক সেই সময় তাঁর হাতে আসে একটি গুরুত্বপূর্ণ মামলা। কনট প্লেসের পিভিআর প্লাজার সামনে চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়েন এক তরুণী। তাঁর শরীর গুরুতর আহত। চরিত্রটিতে অভিনয় করেছেন অদিতি সন্ধ্যা শর্মা। বিস্তারিত পড়ুন...