শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলা জিয়া পরিষদের নেতাকে বহিষ্কার
· Prothom Alo

জয়পুরহাট পৌর শাখা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মারুফ হাসানকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ সম্বোধন করার পর তাঁকে বহিষ্কার করা হলো।
Visit esporist.com for more information.
গতকাল রোববার জয়পুরহাট জেলা জিয়া পরিষদের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। আজ সোমবার দুপুরে আমিনুল ইসলাম বকুল তাঁর ফেসবুক অ্যাকাউন্টে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন।
জানতে চাইলে আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মারুফ হাসান সংগঠনের মানমর্যাদা নষ্ট করেছেন। এ কারণে তাঁকে বহিষ্কার করা হয়েছে।’
—মারুফ হাসান, জয়পুরহাট পৌর শাখা জিয়া পরিষদের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদকআমি আগাগোড়াই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে অসুস্থতার কারণে মাঝখানে একটু নিষ্ক্রিয় থেকেছি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য দেওয়ার সময় আমার কিছু শব্দচয়ন ভুল হয়েছিল। আমি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না।জেলা জিয়া পরিষদের বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ নভেম্বর জয়পুরহাট জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় জয়পুরহাট পৌর শাখা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মারুফ হাসান তাঁর বক্তব্যে সংগঠনবিরোধী ও আপত্তিকর শব্দচয়ন করলে উপস্থিত সবাই প্রচণ্ড ক্ষুদ্ধ হন ও অসন্তোষ প্রকাশ করেন। তাঁর এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যা জয়পুরহাট জেলা জিয়া পরিষদের দৃষ্টিগোচর হয়।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলা নিয়ে হট্টগোল হয়। গত শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনেমারুফ হাসানের বক্তব্যে সংগঠনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয় উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের সংগঠনবিরোধী বক্তব্য ও শৃঙ্খলা ভঙ্গের কারণে মারুফ হাসানকে প্রাথমিক সদস্যপদসহ জিয়া পরিষদের সব পদ হতে বহিষ্কার করা হলো।
বহিষ্কারের চিঠি পাওয়ার কথা স্বীকার করে মারুফ হাসান বলেন, ‘আমি আগাগোড়াই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে অসুস্থতার কারণে মাঝখানে একটু নিষ্ক্রিয় থেকেছি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য দেওয়ার সময় আমার কিছু শব্দচয়ন ভুল হয়েছিল। আমি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না।’
ব্যানারে জিয়াউর রহমানের ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোলএর আগে ৭ নভেম্বর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় মারুফ হাসান শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলে উল্লেখ করেন। এ সময় উপস্থিত কয়েকজন এর প্রতিবাদ করেন। একপর্যায়ে হট্টগোল শুরু হলে তাঁকে বক্তব্য দেওয়া থেকে বিরত রাখা হয়।
ওই আলোচনা সভার ব্যানারে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং সভায় শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ সম্বোধন করার সময় জেলা প্রশাসক (ডিসি) নীরব ছিলেন—এমন অভিযোগ এনে ওই দিন সন্ধ্যায় ডিসিকে প্রত্যাহারের দাবিতে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল জেলা ছাত্রদল।