‘বরবাদ’ নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জন, দীঘি বললেন...

· Prothom Alo

চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির ব্যক্তিগত জীবন নিয়ে শোবিজে নতুন আলোচনা। ‘বরবাদ’ নির্মাতা মেহেদী হাসানের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে, এমন গুঞ্জন ছড়িয়েছে। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন দীঘি। তবে সরাসরি সম্পর্কের বিষয়ে কিছু না বলে গুঞ্জনকে স্বাভাবিক বলেই মন্তব্য করেছেন তিনি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেত্রী। সেখানে তাঁকে ঘিরে ছড়িয়ে পড়া প্রেমের গুঞ্জন নিয়ে জানতে চাওয়া হয়। জবাবে দীঘি জানান, এসব আলোচনা নিয়ে খুব একটা ভাবেন না তিনি। এমনকি গুঞ্জনে বিরক্ত হওয়ারও কিছু দেখেন না।

Visit freshyourfeel.org for more information.

প্রার্থনা ফারদিন দীঘি। ফেসবুক থেকে

দীঘির ভাষায়, ‘আমি জানিও না কে ছড়ায়, আমি জানিও না কী গুঞ্জন হয়। আমি এসবের খুব বাইরে। গুঞ্জন হবে, এটা খুব স্বাভাবিক। আমাকে নিয়ে গুঞ্জন হয়েও থাকলে যতক্ষণ পর্যন্ত আমি নিজের মুখে কিছু বলছি না, ততক্ষণ সেটা গুঞ্জনই।’
অভিনেত্রীর মতে, শোবিজের পরিচিত মুখদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ থাকতেই পারে। তবে প্রতিটি আলোচনা নিয়ে প্রতিক্রিয়া জানানো কিংবা নিজের অবস্থান ব্যাখ্যা করার প্রয়োজন মনে করেন না তিনি। গুঞ্জন নিয়ে অযথা আলোচনা থেকেও দূরে থাকতে চান।

প্রার্থনা ফারদিন দীঘি

এদিকে মেহেদী হাসানের পরিচালনায় ‘বিদায়’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন দীঘি। এতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ, ফজলুর রহমান বাবু, মুকিত জাকারিয়াসহ অনেকে। ছবিতে একসঙ্গে কাজ করার সুবাদেই দুজনকে ঘিরে এই প্রেমের গুঞ্জন কি না, সে বিষয়ে অবশ্য বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।

দুই মাসে ৬ কেজি কমালেন দীঘি

এ বিষয়ে নির্মাতা মেহেদী হাসানের বক্তব্য পাওয়া যায়নি।
এর আগের ২০২৪ সালে ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে দীঘির প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। তখন এ প্রসঙ্গ নিয়ে প্রথম আলোকে বলেছিলেন, ‘সম্পূর্ণ মিথ্যা, এটা তৌহিদ আফ্রিদি নিজেও বলবে। সে শুধুই আমার বন্ধু।’

Read full story at source