পুরো বলিউড ভেঙে পড়েছে মনীশ মালহোত্রার দিওয়ালি ব্যাশে, দেখুন ঝলমলে তারকাদের সেরা ২০টি ফ্যাশন মুহূর্ত

· Prothom Alo

যে কোনও উৎসবেই বলিউডে বসে তারার মেলা। তবে এবার বিখ্যাত ডিজাইনার মনীশ মালহোত্রার দিওয়ালি ব্যাশে যেন পুরো বলিউড ভেঙে পড়েছে। অনেকটা যেন সেই ফারাহ খানের স্মরণীয় সিনেমা ওম শান্তি ওম-এর তারকাখচিত গানের দৃশ্যের মতো। একের পর এক দেখা দিয়েছেন বলিউডের নামী ও নতুন তারকারা এ রাতে। সেই সঙ্গে এই আয়োজনে উপস্থিত ঝলমলে তারকাদের সেরা যত ফ্যাশন মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায়।

Visit extonnews.click for more information.

এই পার্টির সবচেয়ে বড় হাইলাইট বহু বছর পর লাল টুকটুকে শাড়ি আর কালো শেরওয়ানিতে ঐশ্বরিয়া রাই-অভিষেক বচ্চনের রোমান্টিক উপস্থিতি জুটি বেঁধে এসেছেন বলিউডের পাওয়ার কাপল কারিনা কাপুর ও সাইফ আলী খান। কারিনার রূপালি সিকুইন শাড়ি-হলটার ব্লাউজ আর সাইফের কালো কুর্তা আর স্টাইলিশ গোঁফ নজর কেড়েছে কালো-সোনালি ডুরে ডিজাইনের সিকুইন টপ ও স্কার্টের সঙ্গে ম্যাচিং স্টোলে মুগ্ধ করেছেন জাহ্নবী কাপুর অফ দ্য শোল্ডার ঝলমলে অ্যান্টিক গোল্ডেন লেহেঙ্গায় সুহানা কাপুর। সাদা ফো পার্ল এমবেলিশমেন্টের লেহেঙ্গা পরেছেন দিশা পাটানি কাভি খুশি কাভি গম সিনেমার রানি মুখার্জীর আইকনিক শাভা শাভা গানের লেহেঙ্গা লুকে এসেছেন অনন্যা পাণ্ডে বলিউড বাদশাহ না এলেও অফ দ্য শোল্ডার ব্লাউজ আর ফুলেল শারিতে চার্ম ছড়িয়েছেন গৌরী খান একইভাবে কাটরিনা কাইফকে মিস করলেও বিকি কৌশলের গর্জিয়াস মেরুন কুর্তা আর কালো প্যান্টের লুকে মুগ্ধ হয়েছে সবাই বলিউডের সবচেয়ে স্টাইলিশ ভাই-বোন ইব্রাহিম আলী খান ও সারা আলী খান এসেছেন অকন্ট্রাস্ট সাদা প্রিন্স কোট ও লাল লেহেঙ্গায় সপরিবার অল হোয়াইটস বেছে নিয়েছেন অক্ষয় কুমার, টুইঙ্কল খান্না ও আরাভ ভাটিয়া সাদা-কালো টু পিস স্কার্ট স্যুট, কালো চোকার আর ছোট কালো ব্যাগের স্টাইলিশ লুকে দেখা গেল কারিশমা কাপুরকে রাভিনা ট্যান্ডন এসেছেন ক্লাসি সালওয়ার কামিজ আর মানানসই হিলস পরে মেয়ে রাশা থাডানি পরেছেন প্যাস্টেল পিংক ওম্ব্রে লেহেঙ্গা আর ছোট্ট টিকলি সাদা স্টোনওয়ার্কের কালো শাড়ি ও হলটারনেক ব্লাউজে এসেছেন কাজল। সঙ্গে বডিকন সাদা-রূপালি সিকুইন ড্রেস ও সাদা স্টোলে মেয়ে নাইসা আইস ব্লু হলটারনেক টপের শারারায় নজর কেড়েছেন কৃতি শ্যানন মনীশ মালহোত্রার সোনালি কাজ করা কালো অনসম্বলটিও কারও যেচেয়ে কম নয় স্টাইলের দিক থেকে মেরুন ভেলভেট ড্রেস ও ম্যাচিং শ্রাগের লুকে সোনাক্ষী সিনহা। স্বামী জহির ইকবাল পরেছেন ধূসর চিকনকারি কুর্তা ফাতিমা সানা খানের পরিপাটি লুকে আছে সোনালি শাড়ি-ব্লাউজ মালাইকা অরোরা এসেছেন ফুশিয়া-রূপালি সিকুইনের র‍্যাপ ড্রেসের সঙ্গে সাদা কোটে শর্বরী ওয়াগের লেবু হলুদ শাড়ির সঙ্গে স্টেটমেন্ট পিস হিসেবে আছে পাথরের কাজ করা মাইক্রোব্লাউজ

Read full story at source