‘হৃদয়ের মনে কী চলছিল আমি জানি না’

· Prothom Alo

২৮ রানে ২ উইকেট হারিয়ে দল তখন বিপদে। তার ওপর মাথায় আঘাত পাওয়ায় ব্যাটিংয়ে নামতে পারছেন না মুমিনুল হক। চারে তাই এলেন তাওহিদ হৃদয়; কিন্তু ব্যাটিংয়ে এসে দ্বিতীয় বলে তিনি যে শট খেললেন, তাতে বিস্ময় শেরেবাংলা স্টেডিয়ামজুড়েই। দল এ রকম পরিস্থিতিতে থাকতেও এভাবে খেলা যায়!

Visit saltysenoritaaz.org for more information.

রোস্টন চেজের বলে এগিয়ে এসে হৃদয় যেভাবে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিলেন, সেটির ব্যাখ্যা করা কঠিন। তৃতীয় দিন শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা নাঈম হাসানের কাছেও তা নেই, ‘আসলে ওর মনের মধ্যে কী চলছিল তা তো আমি জানি না।’

দ্বিতীয় ইনিংসের মতো প্রথম ইনিংসেও হৃদয় বোল্ড হয়েছেন চালিয়ে খেলতে গিয়েই। তখন তাও স্কোরবোর্ডে রান ছিল, খুব দৃষ্টিকটু লাগেনি; কিন্তু দ্বিতীয় ইনিংসে তাঁর বিদায়ের পর ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদেই পড়ে গিয়েছিল বাংলাদেশ।

যদিও নাঈম হাসান ও জাকের আলীর ২৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে কিছুটা স্বস্তি নিয়েই আজ দিন শেষ করেছে তারা। দুজনেই অপরাজিত আছেন ১৮ রান করে। ৪ উইকেট হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে বাংলাদেশের লিড এখন ১০৬ রান।

বাংলাদেশের চাওয়া দুই শ রানের লক্ষ্য দেওয়া, ওয়েস্ট ইন্ডিজ কী চায়

দলের এই বিপদের সময়ে ব্যাটিংয়ের পরিকল্পনা জানিয়ে নাঈম বলেন, ‘আমার চেষ্টা ছিল যে রকম বল আসবে, ওরকমভাবে খেলব। এই উইকেটে আসলে রান করার জন্যই খেলতে হবে। কারণ, বল তো টার্ন করছে, আপনার স্কোর যখন চালু থাকবে, তখন বোলার চাপের মধ্যে থাকবে।’

তাদের এই জুটির আগে বাংলাদেশের ব্যাটিংয়ে হঠাৎ ধসের একটা ব্যাখ্যাও পাওয়া গেল নাঈমের কথায়, ‘(নাজমুল) শান্ত ভাইরা যখন ব্যাটিং করেছে; তখন কিন্তু আন্ডার লাইট খেলা হয়েছে। তখন কিন্তু বল দুই রকম হচ্ছিল। সোজাও যাচ্ছিল, আবার ঘুরছিলও। ওই জায়গায় আমার হয়তো আরেকটু ভালো ব্যাটিং করার দরকার ছিল।’

মিরপুর টেস্টে জিতবে কে

Read full story at source