মেক্সিকোতে জন্ম, ‘বিগ বস’–এ বিতর্ক, কে এই অভিনেত্রী

· Prothom Alo

রিয়েলিটি শোতে অংশ নেওয়ার পর থেকেই আলোচনায় পশ্চিমবঙ্গের অভিনেত্রী সৃজলা গুহ। অভিনয়জীবন, ব্যক্তিগত জীবন আর সাম্প্রতিক কিছু ঘটনা—সব মিলিয়ে তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য—

Visit livefromquarantine.club for more information.

সৃজলা গুহর জন্ম ১৯৯৫ সালের ২৮ ডিসেম্বর। জন্ম মেক্সিকোয় হলেও তাঁর বেড়ে ওঠা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলেন তিনি। বাবা চেয়েছিলেন মেয়ে চিকিৎসক হোক। কিন্তু সৃজলার আগ্রহ ছিল অভিনয় ও সৃজনশীল কাজের প্রতি। শেষ পর্যন্ত পরিবারের প্রত্যাশার বাইরে গিয়ে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে কৈশোরের জীবনও ছিল কিছুটা অন্য রকম। মাত্র ১৬-১৭ বছর বয়সেই তাঁকে বাড়ির বাইরে থাকতে হয়েছে। তবে এর পেছনে পারিবারিক বিরোধ ছিল না বলে জানিয়েছেন অভিনেত্রী। তাঁর ভাষ্য, ছোট বয়স থেকেই তাঁকে স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে মা–বাবা এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেঅভিনয়ের পাশাপাশি লেখালেখির প্রতিও আগ্রহ রয়েছে সৃজলার। কবিতা লেখেন তিনি। প্রকাশিত হয়েছে তাঁর দুটি কবিতার বই। অভিনয় ও লেখালেখি—দুই ক্ষেত্রেই নিজের আলাদা পরিচয় গড়ার চেষ্টা করছেন এই অভিনেত্রী। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে বাংলা টেলিভিশন দর্শকের কাছে সৃজলার পরিচিতি তৈরি হয় ‘মন ফাগুন’ ধারাবাহিক দিয়ে। ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রচারিত এই ধারাবাহিকে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। ধারাবাহিকটিতে তাঁর অভিনয় দর্শকদের নজর কাড়ে। এরপর ধীরে ধীরে ওয়েব সিরিজ ও অন্যান্য অভিনয় প্রকল্পেও যুক্ত হন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে ‘পিকাসো’, ‘কলঙ্ক’, ‘দাদুর কীর্তি’সহ বিভিন্ন কাজে দেখা গেছে তাঁকে। হইচইয়ের ওয়েব সিরিজ ‘বাতাসে গুনগুন’-এ অভিনয় করেও প্রশংসা পেয়েছেন। ২০২৫ সালে মুক্তি পাওয়া এই সিরিজে তাঁর অভিনীত চরিত্রটি নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা হয়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে টেলিভিশনের পরিচিত মুখ থেকে ওয়েব সিরিজ ও চলচ্চিত্রে কাজ—এভাবেই নিজের অভিনয়জীবন এগিয়ে নিচ্ছিলেন সৃজলা। এর মধ্যেই নতুন অভিজ্ঞতা হিসেবে যোগ দেন ‘বিগ বস বাংলা’য়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে গত সেপ্টেম্বরে ‘বিগ বস বাংলা’র ঘরে ঘোড়ায় চড়ার একটি টাস্ক চলছিল। সেই সময় প্রতিযোগী নন্দিনী দত্তের ধাক্কায় ঘোড়া থেকে পড়ে যান সৃজলা। এই ঘটনা নিয়ে ব্যাপক বিতর্ক হয়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে বিতর্ক অবশ্য সেখানেই থামেনি। অক্টোবরের শুরুতে শোর একটি পর্বে সৃজলা জানান, ওই দুর্ঘটনায় তাঁর জরায়ুতে আঘাত লেগেছিল বলে তিনি মনে করেন। এমনকি পরিস্থিতি আরও খারাপ হলে ভবিষ্যতে মা হওয়ার ক্ষমতাও হারাতে পারতেন বলে আশঙ্কা প্রকাশ করেন। এ কারণে নন্দিনীকে ক্ষমা করা তাঁর পক্ষে সহজ নয় বলেও জানান। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে অক্টোবরের প্রথম সপ্তাহে নতুন করে বিতর্কে জড়ান সৃজলা। এবার বিষয়টি ছিল অভিনেতা জীতু কমল ও প্রতিযোগী অনুষ্কা ঘোষকে ঘিরে। সৃজলার অভিযোগ, অনুষ্কা নাকি জীতুকে দেখলে নানা ধরনের ইঙ্গিতপূর্ণ আচরণ করেন। এমন আচরণকে তিনি ‘ইভ টিজিং’ বলেও উল্লেখ করেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেঘোড়া থেকে অভিনেত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ, ‘বিগ বস বাংলা’ নিয়ে তুমুল বিতর্ক ‘বিগ বস বাংলা’ দিয়ে আলোচনায় থাকা অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়। একটাই প্রশ্ন ‘বিগ বস’–এর ট্রফি কি উঠবে সৃজলার হাতে? এ প্রশ্নের উত্তর মিলবে ডিসেম্বরে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

Read full story at source