হাল ফ্যাশন শারদীয় ভোজ: মুরগির ঝোলে আমড়ার টক-মিষ্টি টুইস্ট
· Prothom Alo

শারদীয় উৎসবে অতিথি আপ্যায়ন কিংবা পরিবারের সঙ্গে ভুরিভোজে চাই একটু ভিন্ন স্বাদ। মুরগির মাংসের সঙ্গে আমড়ার টক স্বাদ মিশিয়ে তৈরি করতে পারেন সহজ এই পদ। গরম ভাতের সঙ্গে জমে যাবে আমড়া দিয়ে মুরগির মাংস। ছবি ও রেসিপি দিয়েছেন পারভীন আলী।
Visit asg-reflektory.pl for more information.
উপকরণ
মুরগির মাংস ৮০০ গ্রাম
আমড়া ৪/৫ টি মাঝারি সাইজের
পেঁয়াজ কুচি ১ কাপ
আদা বাটা ১ টেবিলচামচ
রসুন বাটা ১ টেবিলচামচ
জিরাগুঁড়া ১ চা-চামচ
ধনে গুঁড়া ১ চা-চামচ
মরিচ গুঁড়া ১.৫ চা-চামচ
হলুদ গুঁড়া ১ চা-চামচ
গরমমসলা গুঁড়া ১ চা-চামচ
দারুচিনি ২ টুকরা
এলাচ ২ টুকরা
তেজপাতা ২ টি
চিনি আধা চা-চামচ
কাঁচামরিচ ৪/৫ টি
তেল ও লবণ পরিমাণমতো
প্রণালি
প্রথমে মুরগির মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে হলুদ, মরিচ ও লবণ মাখিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে। এরপর আমড়াগুলো খোসা ছাড়িয়ে কাঁটা চামচ দিয়ে থেতলে নিতে হবে। এতে সহজেই আমড়ার ভেতর মসলা ঢুকতে পারবে।
এবার কড়াইয়ে তেল দিয়ে দারুচিনি, এলাচ, তেজপাতার ফোঁড়ন করে নিতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিয়ে এক এক করে আদা, রসুন বাটা, জিরা, ধনেগুঁড়া ও সামান্য লবণ দিয়ে কষাতে হবে। কিছুক্ষণ কষানো হয়ে গেলে ম্যারিনেট করা মুরগির মাংস দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে।
ঢাকনা দিয়ে মাঝারি আছে ৫/৭ মিনিট রান্না করতে হবে। এবার ঢাকনা উঠিয়ে আমড়াগুলো দিয়ে আরও ৫ মিনিট কষিয়ে পানি দিয়ে দিতে হবে। এবার অল্প আঁচে আরও ৫ মিনিট রান্না করতে হবে।
তারপর ঢাকনা খুলে গরম মসলাগুঁড়া, কাঁচামরিচ, চিনি দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। আরও ২ মিনিট রান্না করে নামিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে আমড়া দিয়ে মুরগি।