‘আনঅফিশিয়াল হিরোইন’ এবার সত্যি নায়িকা, ১২ ছবিতে চিনে নিন নতুন মিমকে
· Prothom Alo

দুর্গাপূজা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘চিরকুট’ সিনেমা। মুনতাসীর আকিব পরিচালিত সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আজিজুন মিম। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপে নতুন সিনেমা, নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন এই নবাগত অভিনেত্রী। ১২ ছবিতে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে কিছু তথ্য—
Visit saltysenoritaaz.org for more information.
আজিজুন মিম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থিয়েটার করতেন। পাশাপাশি ছোটখাটো কিছু অনলাইন ও পর্দার কাজেও যুক্ত ছিলেন। তখন সহপাঠী ও ক্যাম্পাসের পরিচিতজনেরা মজা করে তাঁকে ‘হিরোইন’ বলে ডাকতেন। সেই ডাকই নাকি বেশি ভালো লাগত মিমের। মিম বলেন, ‘ক্যাম্পাসে কাজ শুরু করার পর সবাই খুব “হিরোইন” বলে ডাকত। এখন তো অনেকটা পথ পেরিয়ে এসেছি। শুরু বলা যায়, তবে এর আগেও একটা গল্প আছে। তখন ক্লাসমেট, ব্যাচমেট ও বিশ্ববিদ্যালয়ের সবাই যখন আমাকে আনঅফিশিয়ালি হিরোইন ডাকত, আমার কিন্তু ওইটাই বেশি ভালো লাগত।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেএবার বড় পর্দায় সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী। তাঁর অভিনীত সিনেমার নাম ‘চিরকুট’। নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে নির্মিত সিনেমাটিতে শিলার চরিত্রে দেখা যাবে তাঁকে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেঅভিনয়ে আসার গল্প বলতে গিয়ে মিম জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সমকাল নাট্যচক্র নামের একটি থিয়েটার দলের সঙ্গে যুক্ত হন তিনি। মঞ্চে অভিনয়ের পাশাপাশি বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক কিছু সংগীতচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও কাজ করেছেন। শুরুতে অভিনয় ছিল শখের জায়গা। পরে কাজ করতে করতে মনে হয়েছে, শখের এই কাজকেই পেশা হিসেবে নেওয়া যায়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেমিম বলেন, ‘ইউনিভার্সিটি লাইফে শখের বশে কাজ করতাম। একটা সময় মনে হলো, যেহেতু কাজ করছি, ভালোও লাগছে, সেহেতু এটাকে শখ থেকে পেশায় নিয়ে যাওয়া যেতে পারে। সেখান থেকেই অভিনয়কে সিরিয়াসলি নেওয়ার সিদ্ধান্ত।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেসেই যাত্রার ধারাবাহিকতাতেই ‘চিরকুট’-এ অভিনয়ের সুযোগ পান তিনি। সিনেমাটিতে প্রথমবারের মতো প্রধান চরিত্রে অভিনয় করছেন। নতুন এই অভিজ্ঞতা অবশ্য সহজ ছিল না তাঁর কাছে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেবিশেষ করে নব্বইয়ের দশকের গল্পে চরিত্রের সঙ্গে মানিয়ে নেওয়া, পোশাক ও চেহারায় সেই সময়ের ছাপ আনা এবং পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো ছিল বড় চ্যালেঞ্জ। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেমিমের ভাষ্যে, ‘চ্যালেঞ্জ তো সব কাজেই থাকে। এখানেও ছিল। এটা যেহেতু নব্বইয়ের দশকের গল্প, তাই পরিবেশ, চরিত্র, কস্টিউম, লুক—সবকিছুতেই একটা চ্যালেঞ্জ ছিল। সব মিলিয়ে ভারসাম্য রেখে কাজ করার চেষ্টা করেছি।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে সিনেমাটিতে তাঁর চরিত্রের নাম শিলা। চরিত্রটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী। নিজের বিশ্ববিদ্যালয়জীবনের স্মৃতিবিজড়িত ক্যাম্পাসে অভিনয়ের অভিজ্ঞতাও তাঁর কাছে বিশেষ কিছু। প্রায় চার দশক আগের সময়কে পর্দায় ফুটিয়ে তোলার মধ্য দিয়ে যেন অতীতকে ছুঁয়ে দেখার সুযোগ পেয়েছেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেমিম বলেন, ‘আমি যে জীবনটা কাটিয়েছি, সেই জীবন ৪০ বছর আগে কেমন ছিল, সেটা ছুঁতে পারা খুব ইন্টারেস্টিং ব্যাপার। পড়াশোনার সময় নব্বইয়ের দশকের ছবি বা তথ্যচিত্র দেখতাম। বড় ভাই-আপুদের ছবি দেখে ভাবতাম, তাঁরা তখন এভাবে পোশাক পরতেন, তাঁদের চেহারা এমন ছিল। প্যারিস রোডটা তখন কেমন ছিল, সেটাও ভাবতাম। “চিরকুট”-এর মাধ্যমে সেই সময়কে ছুঁতে পারাটা আমার কাছে দারুণ অভিজ্ঞতা।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেসিনেমাটিতে শ্যামল মাওলার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন মিম। তাঁর মতে, অভিজ্ঞ শিল্পীর সঙ্গে অভিনয় করতে গেলে কিছুটা চাপ থাকেই। তবে সেই চাপের মধ্যেও শেখার সুযোগ থাকে। সহশিল্পীর অভিনয় দেখেও অনেক কিছু শেখা যায়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেহুট করেই অভিনয়ে এসে আলোচনায়, কে এই অভিনেত্রীঅভিনয়জগতে টিকে থাকার চ্যালেঞ্জ নিয়েও নিজের উপলব্ধি জানিয়েছেন এই অভিনেত্রী। তাঁর মতে, চাইলেই বছরে অনেক কাজ করা সম্ভব। কিন্তু নিয়মিত কাজের চেয়ে ভালো কাজের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করাই বেশি গুরুত্বপূর্ণ। সে জন্য ধৈর্য ধরে উপযুক্ত কাজের অপেক্ষা করতে হয়, আবার সুযোগ পাওয়ার পর সেই কাজের জন্য নিজেকে প্রস্তুত করাও জরুরি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেযাঁরা অভিনয়কে পেশা হিসেবে নিতে চান, তাঁদের জন্যও পরামর্শ দিয়েছেন মিম। তাঁর মতে, সুযোগ কখন আসবে, তা আগে থেকে বলা যায় না। তবে নিজের লক্ষ্য ঠিক রেখে সব সময় প্রস্তুত থাকা প্রয়োজন। সুযোগ এলে সেটি কাজে লাগাতে হবে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে