যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৮, হামলাকারীও নিহত

· Prothom Alo

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এরি শহরে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ শনিবার এই হামলার ঘটনা ঘটে।

Visit extonnews.click for more information.

এরি নগর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলা ঠিক কী কারণে ঘটেছে বা নিহত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানায়নি। সন্দেহভাজন হামলাকারীর বিষয়েও কিছু জানা যায়।

স্থানীয় একটি সংবাদমাধ্যমের কাছে দেওয়া সাক্ষাৎকারে এরি শহরের পুলিশপ্রধান রিক লোরো বলেন, ‘আমার ২৮ বছরের বেশি সময়ের কর্মজীবনে আমি এমন ঘটনা দেখিনি। শহরবাসী যে পরিমাণ প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের সাক্ষী হলো, এরি শহরে এমন মর্মান্তিক ঘটনা আগে কখনো ঘটেছে বলে আমার মনে হয় না।’

এদিকে পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো এক বিবৃতিতে জানিয়েছেন, এই কঠিন সময়ে তাঁর প্রশাসনের পক্ষ থেকে এরি শহরের মেয়র দারিয়া ডেভলিনকে ‘সার্বিক সহায়তা’ দেওয়া হবে।

Read full story at source