প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে দুটি ককটেল নিক্ষেপ

· Prothom Alo

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অন্যটি নিষ্ক্রিয় করা হয়েছে।

Visit sport-tr.bet for more information.

গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে। একটি ককটেল নিষ্ক্রিয় করেছে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দল।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান আজ শনিবার সকালে প্রথম আলোকে বলেন, দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে এসে দুই থেকে তিন মিনিট অবস্থান করেন। এ সময় তাঁরা আশপাশ পর্যবেক্ষণ করেন। এরপর দুটি ককটেল নিক্ষেপ করে সেখান থেকে চলে যান। ওই দুই আরোহী আগারগাঁও হয়ে কাফরুল সড়কের দিকে চলে গেছেন বলে তথ্য পাওয়া গেছে।

ইবনে মিজান আরও বলেন, ঘটনার পরপরই পুলিশের দল মাঠে নামে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার কাজ চলছে। গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

Read full story at source