ক্যাম্পাস চিক লুকে মিথিলার অন্যরকম আবেদন
· Prothom Alo

মডেল ও অভিনেত্রী তানজিয়া মিথিলার সাম্প্রতিক লুকে প্রকাশ পেয়েছে ‘ক্যাম্পাস চিক’ আমেজ। রইলো বিস্তারিত ...।
ট্রেন্ড অনুসরণ করা সহজ, কিন্তু ট্রেন্ডকে নিজের করে তোলা কঠিন। তানজিয়া মিথিলার সাম্প্রতিক এই লুকে সেই বিষয়টিই চোখে পড়ে।
Visit rocore.sbs for more information.
সম্প্রতি ধূসর রঙে ‘ক্যাম্পাস চিক’ লুকে ফ্রেমে ধরা দিয়েছেন এই সুন্দরী। মিথিলা যাই পরেন, তা-ই যেন হয়ে ওঠে তাঁর নিজস্ব স্টাইল স্টেটমেন্ট। তাঁর পোশাক ও অনুষঙ্গ মিলিয়ে পুরো লুকেই ফুটে উঠেছে ‘ক্যাম্পাস চিক’ আমেজ।
বিশ্ববিদ্যালয় বা কলেজজীবন থেকে অনুপ্রাণিত, পরিপাটি অথচ স্মার্ট এই স্টাইলই ধারণ করেছেন মিথিলা। লুকের মূল আকর্ষণ ধূসর রঙের রিবড নিট ফেব্রিকের স্লিভলেস মিনি ড্রেস।
ড্রেসটির গলা ডিপ ভি আকৃতির, আর কোমর থেকে নিচে আছে ফ্লেয়ার ডিজাইন । সঙ্গে ভেতরে পরেছেন সাদা কলার শার্ট মিনি ড্রেস। সব মিলিয়ে মিথিলার লুকে প্রকাশ পেয়ছে ভিন্ন এক আবেদন।
ক্যাম্পাস চিক লুকে মিনিমাল কিন্তু স্নিগ্ধ সাজে ধরা দিয়েছেন মিথিলা। গালে গোলাপি ব্লাশ অনের আভা, চোখে হালকা সাজ আর ঠোঁটে বেরি লিপস্টিক। মাঝখানে সিঁথি করা সোজা, লম্বা খোলা চুলে লুকটিতে ফুটে উঠেছে ক্ল্যাসিক ও পরিচ্ছন্ন আবহ।
তবে মিথিলার চশমাটিই এই লুকের ‘সিগনেচার’। বাদামি টর্টয়েজশেল ফ্রেমের চশমায় তাঁর লুক হয়েছে আরও পরিপূর্ণ।
এই ড্রেসের সঙ্গে আলাদাভাবে আকর্ষণ কাড়ছে তাঁর জুতা। বেছে নিয়েছেন কালো চাঙ্কি পেনি লোফার, সঙ্গে সাদা মোজা। হাতে লুই ভিতোঁর কালো ব্যাগ—পুরো লুকের সঙ্গে বেশ মানানসই।
ছবি: ইন্সটাগ্রাম