শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন এইচএসসি উত্তীর্ণদের দেবে শিক্ষাবৃত্তি, জেনে নিন সব তথ্য
· Prothom Alo

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল মেধাবী ছাত্র–ছাত্রীদের (স্নাতক/সমমান অধ্যয়নরত শিক্ষার্থী) বৃত্তি দেবে। এটি শাহ্জালাল ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতাধীন।
শিক্ষাগত যোগ্যতা ও অন্য শর্তাবলি পূরণ সাপেক্ষে অনলাইনে বৃত্তির জন্য আবেদন করতে হবে। বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা বিজ্ঞান বিভাগের (বিভাগীয় শহর/সিটি করপোরেশন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে) জন্য জিপিএ–৫। অন্যান্য বিভাগের (বিভাগীয় শহর/সিটি করপোরেশন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে) জন্য ৪ দশমিক ৮০
Visit rouesnews.click for more information.
সিটি করপোরেশন এলাকার বাইরের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ ৪ দশমিক ৮০। সিটি করপোরেশন এলাকার বাইরের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে অন্যান্য বিভাগের জন্য ৪ দশমিক ৫০।
কমনওয়েলথ বৃত্তি, ছয় বিষয়ে মাস্টার্স ও পিএইচডিতে আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্তবিশেষ দ্রষ্টব্য
আগ্রহী প্রার্থীকে বৃত্তির জন্য অনলাইনে নির্ধারিত ফরম পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে।
যেসব আবেদনকারীর পিতা/মাতা/অভিভাবকের বার্ষিক আয় ২,০০,০০০/- (দুই লাখ) টাকার ঊর্ধ্বে, তাদের আবেদনপত্র গৃহীত হবে না।
আবেদনকারীর কোনো তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
আবেদনকারী অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
আবেদনের শেষ দিন কবে—
২৬ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
জরুরি প্রয়োজনে: ০২-৫৮৮১৬৫২০ (সরাসরি), ০২-২২২২৮৩৪৫৭ (হান্টিং), বর্ধিত: ৭০২, ৭০৩, ৭০৭ ও ৭০৮।
আবেদন করার লিংক পেতে এখানে ক্লিক করুন