মিথিলার সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মধ্যেই নতুন ইঙ্গিত সৃজিতের

· Prothom Alo

সৃজিত মুখোপাধ্যায় ও মিথিলার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা। বিয়ের পর থেকেই তাঁদের দূরত্ব ও আলাদা থাকা নিয়ে একাধিকবার উঠেছে বিচ্ছেদের গুঞ্জন। তবে দুজনের কেউই এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। এবার ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে সৃজিত জানালেন, তাঁর জীবনে বর্তমানে কোনো স্থায়ী সম্পর্ক নেই। তবে পুরো সাক্ষাৎকারে একবারও মিথিলার নাম নেননি তিনি। ফলে তাঁর মন্তব্য ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা।

মিথিলা ও সৃজিত

টক শো ‘স্ট্রেইট আপ উইথ শ্রী’তে অতিথি হয়ে নিজের অতীত সম্পর্ক, সাবেক প্রেমিকাদের সঙ্গে বন্ধুত্ব এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন সৃজিত। সঞ্চালক তাঁকে প্রশ্ন করেন, ‘জীবনে কি কখনো একটি স্থায়ী সম্পর্কের অভাব অনুভব করেন? একাকিত্ব কি আপনাকে কখনো ঘিরে ধরে?’ উত্তরে সৃজিত বলেন, ‘হ্যাঁ, কখনো কখনো একাকিত্ব অনুভব করি। আবার কখনো তা একেবারেই মনে হয় না। কারণ, কাজ, সংগীত, ক্রিকেট আর বন্ধুদের সঙ্গে সময় কাটানো—এসবই আমার পৃথিবীকে আলোয় ভরিয়ে রাখে। তখন নিজেকে একা মনে হয় না।’

Visit afnews.co.za for more information.

মিথিলা ও সৃজিত

সৃজিতের এই বক্তব্যের পরই মিথিলার সঙ্গে তাঁর বর্তমান সম্পর্কের অবস্থা কী, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে মিথিলার সঙ্গে তাঁর দাম্পত্য সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে যে গুঞ্জন চলছে, তার সঙ্গে সৃজিতের ‘স্থায়ী সম্পর্কে নেই’ মন্তব্যকে মিলিয়ে দেখছেন অনেকে।

সৃজিতের সাবেক সম্পর্কের প্রসঙ্গ উঠলেও মিথিলার নাম আসেনি। এমনকি মিথিলা তাঁর কাছে ‘সাবেক’ নাকি ‘বর্তমান’—সেটিও স্পষ্ট করেননি তিনি।

সৃজিত ও মিথিলা

সম্পর্কের অভিজ্ঞতা বলতে গিয়ে জীবনের সঙ্গে ট্রেনযাত্রার তুলনাও টেনেছেন সৃজিত। গত বছর অভিনয়শিল্পী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল সৃজিতের। সাক্ষাৎকারে সৃজিত বলেন, ‘আসলে জীবন একটা জার্নি, অনেকে ট্রেন থেকে কয়েকটা স্টেশন পর নেমে যায়। সুস্মিতাও নেমে গিয়েছে, হয়তো অন্য কোনো ট্রেন ধরেছে।’

উল্লেখ্য, ২০০৬ সালের ৩ আগস্ট সংগীতশিল্পী তাহসান খানকে বিয়ে করেছিলেন মিথিলা। দীর্ঘ ১১ বছর সংসারের পর ২০১৭ সালের জুলাইয়ে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর ২০১৯ সালের ৬ ডিসেম্বর ভারতের চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এর আগেও সৃজিত একাধিক বিয়ের বন্ধনে জড়ান।

Read full story at source