এবার কলকাতার রেড রোডে ‘পূজা কার্নিভাল’ হচ্ছে না, ঘোষণা শুভেন্দুর

· Prothom Alo

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গাপূজা মানেই রেড রোডের ঐতিহ্যবাহী ‘পূজা কার্নিভাল’—মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনামলে এমনটাই দেখে এসেছেন সবাই। এবার সেই ঐতিহ্য থেকে সরে আসছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, এবারের পূজায় রেড রোডের কার্নিভাল হবে না।

সোমবার বিকেলে কলকাতার মিলন মেলা ময়দানে রাজধানী কলকাতাসহ রাজ্যের বিভিন্ন পূজা কমিটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে ‘পূজা কার্নিভাল’ বাতিলের কথা জানান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে এবারের দুর্গাপূজা ঘিরে নানান নিয়মের কথাও ঘোষণা করা হয়।

Visit sportbet.rodeo for more information.

২০১৬ সাল থেকে প্রতি বছর রেড রোডে ঐতিহ্যবাহী ‘পূজা কার্নিভাল’ হয়ে আসছিল। মমতার সরকারের আমলে পূজার গুরুত্বপূর্ণ অংশ ছিল এ কার্নিভাল। আগে ভাগে কার্নিভালের দিন ঘোষণা করতেন সাবেক মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী রেড রোডে প্রতিমা নিয়ে শোভাযাত্রা করত বিভিন্ন পূজা কমিটি। জেলায় জেলায় চলত একই শোভাযাত্রা। দেওয়া হতো সেরার পুরষ্কার।

গত বছরও দুর্গাপূজার সময় কলকাতাসহ পশ্চিমবঙ্গের ১১৩টি সেরা প্রতিমা নিয়ে বিশাল ও জাকজমকপূর্ণ কার্নিভাল হয়েছিল।

শুভেন্দু জানান, এবার রেড রোডে ‘পূজা কার্নিভাল’ হবে না। এর বদলে মহালয়ার দিন ইডেন গার্ডেন স্টেডিয়ামে হবে একটি উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে আমন্ত্রিত থাকছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চার ঘণ্টার এই অনুষ্ঠান আয়োজন করবে রাজ্যের পর্যটন, তথ্য ও সংস্কৃতি দপ্তর। থাকছে আতশবাজি ও লেজার শো। রাজ্যজুড়ে হবে রোড শো।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যেসব পূজা কমিটির বাজেট ১০ লাখ রুপির বেশি, তাদের এবার কোনো অর্থিক আনুদান দেওয়া হবে না। আর যাদের বাজেট এর চেয়ে কম, সেসব কমিটি পূজা আয়োজনে এক লাখ রুপি করে অনুদান পাবে। গত বছর এই অনুদানের পরিমাণ ছিল এক লাখ ১০ হাজার রুপি করে। যারা অনুদান পেতে চান, তাদের নিজ নিজ এলাকার থানার মাধ্যমে আবেদন করতে হবে।

পূজা কমিটিগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে, দেবীপক্ষ শুরু হওয়ার আগে কোনো পূজার উদ্বোধন করার অনুমতি দেওয়া হবে না। রাস্তা বন্ধ করে পূজা আয়োজন করা যাবে না। পূজার সময় বা বিসর্জনের সময় ডিজে বাজানো নিষিদ্ধ থাকবে। বিসর্জন ২৫ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। প্রতিমা, প্যান্ডেল, পূজার থিম বা সাজসজ্জায় এমন কিছু করা যাবে না, যাতে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে।

এ ছাড়া এবারের দুর্গাপূজায় অষ্টমীর দিন থেকে সব মদের দোকান বন্ধ রাখা হবে। পানশালায়ও মদ বিক্রি করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।

Read full story at source