‘নেপাল, তোমরা একা নও’—বার্তায় শুরু হবে চ্যাম্পিয়নস লিগ
· Prothom Alo

চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম শুরু হবে আগামীকাল রাতে। নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষদের স্মরণে ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ এ আসরে এক মুহূর্তের নীরবতা পালন করা হবে। চলতি সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে ১৮টি ম্যাচ শুরুর আগে এ শোক জানানো হবে।
আজ এক বিবৃতিতে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানায়, সংহতি ও সমর্থনের প্রতীক হিসেবে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সব ম্যাচ শুরুর আগে কিছুক্ষণ নীরবতা পালন করা হবে এবং একটি ব্যানার প্রদর্শন করা হবে। সেই ব্যানারে লেখা থাকবে, ‘নেপাল, তোমরা একা নও।’
Visit biznow.biz for more information.
উয়েফা সভাপতি আলেকসান্দার সেফেরিন বলেন, ‘এই মর্মান্তিক ঘটনা ও এর ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার লড়াইয়ে আমরা তাঁদের শক্তি এবং সহনশীলতা কামনা করছি।’
এর আগেও ইউরোপের বাইরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে উয়েফা। ২০২৩ সালের সেপ্টেম্বরে মরক্কোর ভূমিকম্প এবং লিবিয়ার ভয়াবহ বন্যার ঘটনায়ও শোক ও সহমর্মিতা জানিয়েছিল উয়েফা।
You are not alone, Nepal.
— UEFA (@UEFA) September 7, 2026
This week, flood victims will be honoured with a moment of silence ahead of all UEFA Champions League matches.
https://t.co/fGLHBehd6R pic.twitter.com/VPH9DUJQlw
আগামীকাল রাতে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ–ইন্টার মিলান ম্যাচসহ মোট ৬টি ম্যাচ দিয়ে শুরু হবে এ প্রতিযোগিতার নতুন মৌসুম। এরপর বুধ ও বৃহস্পতিবার আরও ৬টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
নেপালে গত ২৬ আগস্ট আকস্মিক বন্যা ও পাহাড়ধসে ব্যাপক প্রাণহানি ও বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী, নিহতের সংখ্যা প্রায় ১ হাজার ৩৫৫। এখনো নিখোঁজ রয়েছেন হাজার হাজার মানুষ এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এ বছরই ব্যালন ডি’অর জয়ের আশা এমবাপ্পের