ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অনিয়ম–দুর্ঘটনা

· Prothom Alo

ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে অনিয়ন্ত্রিত ট্রাফিক ও ট্রাফিক আইনের অবহেলা। এক্সপ্রেসওয়ে ঘেঁষে নির্ধারিত থামার জায়গায় বেপরোয়াভাবে রাখা হচ্ছে সারি সারি ভারী যানবাহন। এর সঙ্গে যুক্ত হয়েছে যাত্রীবাহী বাসের পাল্লাপাল্লি, অসংযত গতি এবং পথচারীদের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার। সব মিলিয়ে এক্সপ্রেসওয়েটিতে দুর্ঘটনা যেন নিত্য দিনের বিষয়। এ মহাসড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টের বাস্তব চিত্র ও অব্যবস্থাপনার চিত্র উঠে এসেছে এই ছবির গল্পে:

Visit freshyourfeel.org for more information.

শ্রীনগর এলাকায় পার্কিং করে রাখা একটি প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। প্রাইভেট কারটিতে থাকা আহত চালককে শুশ্রূষা করছেন তাঁর এক সহকর্মী। হাসাড়া হাইওয়ে পুলিশ স্টেশনের পাশে সারি করে রাখা বিভিন্ন সময়ে দুর্ঘটনার শিকার যানবাহন। মহাসড়কের পাশে দুর্ঘটনার শিকার একটি ট্রাক। পাশ দিয়ে চলছে মোটরসাইকেল। সড়কের পাশে পড়ে থাকা দুর্ঘটনাকবলিত যানবাহনেও বাড়ছে ঝুঁকি। মহাসড়কে ফিটনেসবিহীন বাস থেকে বের হচ্ছে কালো ধোয়া। পাশাপাশি চলছে একটি মোটরসাইকেল। পাশে থামানোর নির্দিষ্ট জায়গা থাকলেও তা না মেনে সড়কে এলোমেলোভাবে দাঁড়িয়ে আছে বাস ও ট্রাক। রাজেন্দ্রপুর এলাকায় বৃষ্টির মধ্যে পণ্যবাহী পিক–আপের ছাদে দুই ব্যক্তির ঝুঁকি নিয়ে যাত্রা। বেপরোয়া ওভারটেকিং মহাসড়কে দুর্ঘটনার অন্যতম কারণ। হাসাড়া এলাকায়। স্বল্প দূরেই পদচারী সেতু আর সড়কের পাশে থাকা সতর্কতামূলক সাইনবোর্ড থাকা সত্ত্বেও ঝুঁকি নিয়ে এক্সপ্রেসওয়ে পার হচ্ছেন এক ব্যক্তি। পথচারীদের অনিয়ন্ত্রিতভাবে সড়ক পারাপার মহাসড়কের পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। কেরানীগঞ্জের আবদুল্লাহপুর এলাকায়।

Read full story at source