ঘরের সংযোগ মেরামত করছিল কিশোর, বিদ্যুৎস্পৃষ্টে মাসহ মৃত্যু, দাদি আহত

· Prothom Alo

জামালপুরের দেওয়ানগঞ্জে বসতঘরের বৈদ্যুতিক সংযোগ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। তাঁদের বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ছেলেটির দাদি। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বালুগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

Visit playerbros.org for more information.

মৃত দুজন হলেন বালুগ্রাম এলাকার আবদুর রশিদের স্ত্রী লাকী আক্তার (৩৭) ও তাঁর ছেলে রাজু মিয়া (১৪)। আহত হয়েছেন রাজুর দাদি বুলি বেগম।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। ছেলেকে বিদ্যুতের সংস্পর্শে থাকতে দেখে তাঁকে বাঁচাতে এগিয়ে যান মা লাকী আক্তার। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পুত্রবধূ ও নাতিকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় দেখে তাঁদের উদ্ধারে এগিয়ে যান বুলি বেগম। এতে তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রাজু ও লাকী আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত বুলি বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

Read full story at source