ডিজিটাল ও শারীরিক আসক্তি থেকে বাঁচতে নিজের সচেতনতাই মুখ্য

· Prothom Alo

প্রথম আলো ট্রাস্ট ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্যদ মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কর্মশালার আয়োজন করে। ২০২৩ সালের ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে এ সভার আয়োজন করা হয়েছিল। কর্মশালায় পরামর্শ দেন এনাম মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ফারুক হোসেন এবং ঢাকা সিটি হাসপাতাল লিমিটেডের সাইকোথেরাপিস্ট কনসালট্যান্ট মাহমুদা মহসিনা বুশরা। উক্ত কর্মশালা থেকে মানসিক স্বাস্থ্যবিষয়ক একটি পরামর্শ তুলে ধরা হলো।

Visit freshyourfeel.org for more information.

সভায় মানসিক দুশ্চিন্তা ও হতাশা থেকে নিজেকে মুক্ত রাখতে মাদক কিংবা অতিরিক্ত প্রযুক্তি ব্যবহারের বদলে ইতিবাচক সামাজিক যোগাযোগ তৈরির আহ্বান জানানো হয়েছে। মানসিক স্বাস্থ্যবিষয়ক এক আলোচনায় বিশেষজ্ঞদের পরামর্শের বিষয়টি উল্লেখ করে প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা বলেন, ‘মন খারাপ হলে তা থেকে মুক্তি পাওয়ার উপায় কখনো মাদক হতে পারে না। এটি ধীরে ধীরে আসক্তিতে পরিণত হয় এবং মাদকের ওপর পুরোপুরি নির্ভরশীল করে তোলে, যা জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দেয়।’

মাদকাসক্তির পাশাপাশি ডিজিটাল ডিভাইসের ওপর অতি-নির্ভরশীলতা নিয়েও সতর্ক করেন তিনি। তাঁর মতে, মাদকের মতোই মুঠোফোন ও অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রেও আসক্তি তৈরি হওয়া বিপজ্জনক। এ ধরনের ক্ষতিকর অভ্যাস থেকে দূরে থাকতে এবং নিজের মানসিক সুরক্ষায় সর্বাগ্রে ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।

Read full story at source